স্টাফ রিপোর্টার: চট্টগ্রামে নিজেদের কর্মকর্তাদের জন্য মানিলন্ডারিং এবং সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধবিষয়ক দিনব্যাপী কর্মশালার আয়োজন করেছে ব্র্যাক ব্যাংক।
প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান। কর্মশালায় বাংলাদেশ ব্যাংকের পরিচালক মো. আরিফুজ্জামান প্রধান প্রশিক্ষক হিসেবে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন। এছাড়াও বাংলাদেশ ব্যাংকচট্টগ্রাম অফিসের অতিরিক্ত পরিচালক মো. আব্দুল আহাদ অর্থ পাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে বিভিন্ন বিষয় নিয়ে ব্যাংক কর্মকর্তাদের সাথে আলোচনা করেন।
২ আগস্ট ২০২৪চট্টগ্রাম শহরের একটি হোটেলে আয়োজিত এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন ব্র্যাক ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের ২০০ জনেরও বেশি কর্মকর্তা। এ সময় আয়োজনে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের হেড অব রিজিওনাল কর্পোরেট-চট্টগ্রাম- কায়েস চৌধুরী এবং চট্টগ্রাম অঞ্চলের রিজিওনাল হেড জামশেদ আহমেদ চৌধুরী।
এই প্রশিক্ষণ কর্মসূচি আয়োজনের লক্ষ্য হলো ব্যাংক কর্মকর্তাদের সর্বশেষ হালনাগাদকৃত নিয়মনীতি, প্রবিধি এবং বেস্ট প্র্যাকটিস সম্পর্কে ধারণা দেওয়া, যাতে তাঁরা মানিলন্ডারিং এবং সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে কার্যকর ভূমিকা পালন করতে পারেন।
এই উদ্যোগটি পেশাদার উন্নয়নের প্রতি ব্র্যাক ব্যাংকের অবিচল প্রতিশ্রুতির পরিচায়ক, যা জাতীয় ও আন্তর্জাতিক মান অনুযায়ীশক্তিশালী আর্থিক অবস্থান বজায় রাখার লক্ষ্যে ব্যাংকটির সক্রিয় দৃষ্টিভঙ্গিকে তুলে ধরে। প্রশিক্ষণটি ব্যাংকের কর্মকর্তাদের জন্য খুবই ফলপ্রসূ ছিল। কারণ তাঁরা প্রশিক্ষণে মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে জানতে পেরেছেন, যা তাঁদের পেশাগত দায়িত্ব পালনে ব্যাপক সহায়তা করবে।
একটি মূল্যবোধভিত্তিক প্রতিষ্ঠান হিসেবেব্র্যাক ব্যাংক কর্মীদের জ্ঞান ও পেশাগত দক্ষতা উন্নয়নে বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচির আয়োজনের পাশাপাশি এই খাতে উল্লেখযোগ্য হারে বিনিয়োগওঅব্যাহত রেখেছে।
স্টাফ রিপোর্টার: টানা দুই দফা বাড়ানোর পর অবশেষে দেশের বাজারে স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪ ...
ডেস্ক রিপোর্ট: শিক্ষা ও ফুটবলে শিশু-কিশোরদের অংশগ্রহণ বাড়াতে যৌথভাবে নতুন সামাজিক যোগাযোগমাধ্যম চ্যালেঞ্জ চালু করেছে মেটলাইফ ও গ্লোবাল সিটিজেন।‘ফুটওয়ার্ক ফর ফিউচার্স’ নামের এই উদ্যোগের আওতায় বিশ্বের ...
ডেস্ক রিপোর্ট: দেশের ক্রমবর্ধমান সৌরশক্তি খাতের সম্ভাবনা এবং ব্যবসায়িক কৌশল সম্পর্কে কর্মীদের ধারণা আরও সমৃদ্ধ করতে ‘সোলার বিজনেস স্ট্র্যাটেজিস ইন বাংলাদেশ মার্কেট’ শীর্ষক একটি প্রশিক্ষণ সেশনের আয়োজন ...
স্টাফ রিপোর্টার: কোরবানি ঈদকে সামনে রেখে কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। এবছর ঢাকায় গরুর লবণযুক্ত চামড়ার প্রতি বর্গফুটের দাম গত বছরের তুলনায় ২ টাকা বাড়ানো হয়েছে।এবছর ঢাকায় গরুর প্ ...
সব মন্তব্য
No Comments