কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: ব্রিজ নির্মান হয়েছে ঠিক’ই, হয়নি দু’পাশের সংযোগ সড়ক। তাই পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের মধুখালী শাখা নদীতে নির্মিত গার্ডার ব্রিজটি কোন কাজে আসছেনা। দীর্ঘ দিন ধরে দু’পাশের সংযোগ সড়কের না করায় এমন অবস্থায় পরে রয়েছে। ফলে ওই ইউনিয়নের কয়েক হাজার মানুষ চরম দূর্ভোগে পড়েছেন।এছাড়া পূর্বমধুখালী আর পশ্চিম মধুখালীসহ আশেপাশের দশ গ্রামের মানুষের ভোগান্তির যেন শেষ নেই।
জানা যায়, প্রায় সাড়ে তিন কোটি টাকা ব্যয়ে ৪৫ মিটার দীর্ঘ মধুখালী গার্ডার ব্রিজটির কার্যাদেশ দেয়া হয় ২০১৯ সালে। শেষ হওয়ার কথা ছিল ২০২০ সালের ডিসেম্বরে। এটির কাজ ২১ সালের ডিসেম্বরে শেষ হওয়ার নির্দেশনা ছিল। কিন্তু ২১ সালের অধিকাংশ সময় এ ব্রিজের কাজ বন্ধ ছিল। এরই মধ্যে দুই দফা সময় বৃদ্ধি করা হয়েছে। কিন্তু এখন কবে নাগাদ এটির কাজ শেষ হবে তা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর নিশ্চিত করে জানাতে পারেনি।
স্থানীয়রা জানান, ব্রিজটির দু’পাশের সংযোগ সড়ক না হওয়ায় কাঠের পাটাতনের একটি সেতু দিয়ে হেঁটে চলাচল করতে হচ্ছে। তাও এখন নড়বড়ে জীর্ণদশায়, ভেঙ্গে পড়ার উপক্রম হয়েছে। সবচেয়ে বেশি বিপদে পড়তে হয় শিশু ও বয়োবৃদ্ধ মানুষের। এছাড়া স্কুলগামী শিশুরা এ পথে কাঠের পাটাতন দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়। ভুক্তভোগীরা দ্রুত সংযোগ সড়ক নির্মানের দাবী জানিয়েছেন।
এলজিইডি উপজেলা প্রকৌশলী মো.মহর আলী বলেন, লার্জ ব্রিজ কনস্ট্রাকশন (এলভিসি) প্রকল্পের আওতায় এই ব্রিজটির কাজ চলছে। এ ব্যাপারে ঠিকাদারকে কয়েক দফা চিঠি দেয়া হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন এ প্রকৌশলী।
ডেস্ক রিপোর্ট: দেশের বিভিন্ন অঞ্চলে আজ ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কা রয়েছে। একই সঙ্গে ১১ জেলায় মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থ ...
স্টাফ রিপোর্টার: ঈদুল আজহা শেষে কর্মস্থলমুখী যাত্রীদের সুবিধায় আন্তঃনগর ট্রেনের ফিরতি টিকিট বিশেষ ব্যবস্থায় অগ্রিম বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। আজ বৃহস্পতিবার ২১ মে বিক্রি হচ্ছে আগামী ৩১ মে যাত ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের পাসপোর্টে আবারও ‘This passport is valid for all countries of the world except Israel’ শর্তটি যুক্ত হচ্ছে। একই সঙ্গে পাসপোর্টের অভ্যন্তরীণ পাতা থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ...
যশোর অফিস: ঝিনাইদহের কোটচাঁদপুরে একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ায় খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রয়েছে। বুধবার ২০ মে দিবাগত রাত ৩টার দিকে কোটচাঁদপুর উপজেলার সাবদালপুর স্টেশন এ ...
সব মন্তব্য
No Comments