ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার হোসেনগাঁওয়ে জোরপূর্বক জমি দখল ও বসত ঘর নির্মাণ সহ গাছ রোপনের প্রতিবাদে মানববন্ধন, সাংবাদিক সম্মেলন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে ক্ষুদ্র নিগোষ্ঠী দলিত সম্প্রদায়ের কয়েক জন ব্যক্তির বিরুদ্ধে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অভিযোগকারী তোজাম্মেল আলম সরকার বলেন, সামুয়েল হেমব্রম,ভেট হেমরম,সামুয়েল হেমরম,ভাটু হেমরম ও রমেশ হেমরম,শাওনা মরমু ও কান্দন হেমরম আমাদের পৈত্রিক সম্পত্তিতে জোরপূর্বক ঘর নির্মাণ ও গাছ রোপণ করেছে এবং আমাদেরকে বিভিন্ন প্রকার ভয় ভিতি দেখিয়ে জমি দখল করে রেখেছে। যার রেকর্ড সংশোধিনী মামলা(ওসিসুট)১৮/১৯৭৫ রায় ১৯৭৭ ইং সংশোধিত এস এ খতিয়ান নং ৪৪০ যার মালিক মজির উদ্দিন সরকার, বিএস/আর এস রেকর্ড মূলে মজির উদ্দিন সরকার মালিক যার খতিয়ান নং ২১২০, ১৬৭৬ ডিপি খতিয়ান নং ৯৩১ অনলাইন খারিজ খতিয়ান নং ১৮৭২ও ১৮৭২ যার মালিক মজির উদ্দিন সরকারের ওয়ারিস গণ আমরা। তারই ন্যায় বিচারের দাবিতে আজ মানববন্ধনে ও সাংবাদিক সম্মেলনে দাঁড়িয়েছি।
মানববন্ধনে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা আবুল কালাম আজাদ বলেন,আমরা ইতিমধ্যে এই জমি নিয়ে একাধিকবার থানায় বসেছি স্থানীয় আওয়ামীলীগের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দদের নিয়ে। কিন্তু তারা কোন কাগজপত্র দেখাতে পারে নাই। তারা হঠাৎ করেই এমন আচরণ শুরু করেছে।
স্থানীয় কয়েকজন জনপ্রতিনিধি বলেন, আদিবাসীদের আমারা কখনো আলাদা ভাবিনা আমারা সব সময় একসাথে বসবাস করে আসছি দীর্ঘদিন ধরে। তবে আমরা জন্মের পর থেকেই মজির উদ্দিন সরকারের লোকজন কেই এই জমি ভোগদখল করতে দেখেছি। কিন্তু ক্ষুদ্র নিগোষ্ঠী দলিত সম্প্রদায়ের লোকজন হঠাৎ করেই ঘড় ও গাছপালা রোপন করেছে। আমরা শুনেছি কয়েক বারের বৈঠকে তারা কোন কাগজপত্র দেখাতে পারেনি।
মজিরদ্দিন সরকারের ওয়ারিশগণের দাবি তারা যদি সঠিক দলিলাদি দেখাতে পেরে পারে তাহলে আমরা ঐ জমি ছেড়ে দিব। নয়তো আমাদের জমি আমাদের ফিরিয়ে দেওয়া হোক।
সামুয়েল হ্যামব্রম গং দের দাবি তাদের বাপ দাদার আমলের রেকর্ডসুত্রে জমির মালিকের দাবিদার তারা।
উপজেলা সহকারী কমিশনার ভূমি ইন্দ্রজিৎ সাহা বলেন, আমরা এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। কিন্তু এর আগে দুইবার ইউএনও মহোদয় সহ ঐ বিষয়টি নিয়ে বসা হয়েছিল কিন্তু কোন সমাধান হয়নি।
বরিশাল অফিস: ভোলায় ২০ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারি আটক করেছে কোস্ট গার্ড।শুক্রবার ১৫ মে ২০২৬ বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।তিনি বলেন, ভোলার ...
নারায়নগঞ্জ প্রতিনিধি: সোনারগাঁয়ে ঐতিহ্যবাহী পঙ্খিরাজ নদী পুনঃখনন ও সংরক্ষণের দাবিতে মানববন্ধন করেছে ‘সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি’। শুক্রবার (১৫ মে) সকালে উপজেলার পানাম ...
রাহাদ সুমন ,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় ডিবি ও থানা পুলিশের মাদকবিরোধী পৃথক বিশেষ অভিযানে কাওছার ও মেহেদী হাসান হীরা নামের দুই মাদক কারবারিকে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। ব ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের গৌরনদীতে নিরীহ ভ্যান চালক মঞ্জু বেপারী (৫০) খুনের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে দ্রুত বিচারের দাবীতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে গ্রামবাসী। শুক্রবার (১৫ মে) সকাল ...
সব মন্তব্য
No Comments