কামরুজ্জামান শাহীন,ভোলা॥ সারাদেশ ধর-পাকড়, মিথ্যা মামলা, গ্রেফতার, জামিন বাতিল করে নেতা কর্মিদের কারাগারে প্রেরন, পুলিশি হামলা, আওয়ামী সন্ত্রাসীদের নির্যাতনের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ভোলায় বিএনপি ও অঙ্গ-সংগঠনের উদোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ অক্টোবর) ভোলা জেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা আদালতে একটি মামলার হাজিরা শেষে আদালত চত্বর থেকে এ বিক্ষোভ মিছিল শুরু করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদিক্ষণ শেষে মহাজনপট্রিস্থ জেলা বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে সমাবেশে মিলিত হন।
এ সময় উপস্থিত ছিলেন ভোলা জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইয়ারুল আলম লিটন, তরিকুল ইসলাম কায়েদ, মো. কবির হোসেন, ভোলা সদর থানা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন, পৌর বিএনপির সভাপতি আব্দুর রব আখন, জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন লিটন, সিনিয়র সহ-সভাপতি ফখরুল ইসলাম ফেরদাউস, সাধারন সম্পাদক আব্দুল কাদের সেলিম, জেলা বিএনপি নেতা ও সাবেক বাপ্তা ইউনিয়নের চেয়ারম্যান মিন্টু মোল্লা, জেলা যুবদল দলের যুগ্ম সাধারন সম্পাদক মোস্তফা কামাল, সাংগঠনিক সম্পাদক মো. মনির হোসেন প্রমূখ।
এসময় ভোলা জেলা, সদর থানা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল, শ্রমিকদলসহ সকল অঙ্গ-সংগঠনসহ বিএনপির সকল পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, ধর-পাকড়, মিথ্যা মামলা, গ্রেফতার, জামিন বাতিল করে নেতা কর্মিদের কারাগারে প্রেরন, পুলিশি হামলা ও আওয়ামী সন্ত্রাসীদের নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা আরো বলেন, বিএনপির নেতাকর্মীদের ভয় দেখিয়ে ভাল নেই তারা এখন আর কাউকে ভয় পায় না। বিএনপির নেতাকর্মীদের কোন শক্তিই দাবিয়ে রাখতে পারবে না।
পিরোজপুর অফিস: সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জোরদারের লক্ষ্যে পিরোজপুরে “জার্নালিজম ফর সুন্দরবন” শীর্ষক এক মতবিনিময় সভা অ ...
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলীমাবাদ ইউনিয়নের মাঝকাজী বাজারে জমি ও বসতবাড়ি জোরপূর্বক দখলের অভিযোগ এনে প্রতিকার চেয়েছেন ভুক্তভোগী পরিবার।শনিবার দুপুরে মেহেন্দিগঞ্জ প্রেসক্ ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি : পর্যাপ্ত সরকারি বরাদ্দ না পাওয়ায় সংস্কারের অভাবে জরার্জীন ভবনে অপর্যাপ্ত বাসস্থান ও শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের ক্যাপিটেশনগ্রান্ডপ্রাপ্ত বরিশালের ...
আনিছ আহমেদ(শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতীতে আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার শালচূড়া এলাকায় প্রতিষ্ঠানের নিজস্ব মালিকানাধী ...
সব মন্তব্য
No Comments