ডেস্ক রিপোর্ট: নতুন ফর্মুলাতে বদলে যাবে কোকাকোলার জনপ্রিয় পানীয়ের স্বাদ এমনই ঘোষণা করেছে কোকাকোলা। কোকাকোলা জিরো সুগার বা কোক জিরো নামের এই ড্রিঙ্কের ফ্লেভারে পরিবর্তন আনার ঘোষণা করা হয়। সংস্থা জানায়, সাধারণ কোক-এর মতোই স্বাদ আনার চেষ্টা করা হচ্ছে কোক জিরোর ক্ষেত্রে।
সংবাদ মাধ্যম সিএনএনের বরাতে জানা যায়, ইতিমধ্যে এই গ্রীষ্মে কোকাকোলার নতুন সংস্করণ কোক জিরো সুগার বাজারে ছেড়েছে কোকাকোলা। কোকাকোলার দাবি, এই নতুন রেসিপির জিরো ক্যালরিযুক্ত কোকের স্বাদ আগের চাইতে অনেক ভালো।
কেউ কেউ 'পজেটিভ রিভিউ' দিলেও তাদের সাথে সুর মেলাতে দেখা যায় নি বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা কোকের বেশিরভাগ গ্রাহককে। 'ভাল না', 'বাজে', 'স্বাদহীন' নানানভাবে টুইটারে ক্ষোভ উগরে দিয়েছেন তারা।
শেষবার ২০১৭ সালে যখন কোম্পানিটি পানীয়ের ফর্মুলা এবং প্যাকেজিং পরিবর্তন করেছিল, তখনও অনেক ভোক্তা হতাশা ব্যক্ত করেছিলেন। তবুও, বাজার গবেষণা সংস্থা ইউরোমনিটর ইন্টারন্যাশনালের তথ্য অনুযায়ী, কোক জিরো মার্কিন যুক্তরাষ্ট্রের লো-ক্যালোরি সোডার বাজারে ঠিকই তার পসার বাড়িয়ে চলেছে।
১৮৮৬ সালে কোকাকোলার জন্ম; এর প্রায় ১০০ বছর পর ১৯৮৫ সালের এপ্রিলে নিউইয়র্কে প্রথম কোম্পানিটি তাদের পানীয়ের নতুন এক ফর্মুলা নিয়ে সংবাদ সম্মেলন করে। সেসময় গুজব উঠেছিল যে, কোকাকোলা ১০০ বছরে প্রথমবারের মতো তাদের পানীয়ের স্বাদে পরিবর্তন আনছে।-ইত্তেফাক
ডেস্ক রিপোর্ট: শিক্ষা ও ফুটবলে শিশু-কিশোরদের অংশগ্রহণ বাড়াতে যৌথভাবে নতুন সামাজিক যোগাযোগমাধ্যম চ্যালেঞ্জ চালু করেছে মেটলাইফ ও গ্লোবাল সিটিজেন।‘ফুটওয়ার্ক ফর ফিউচার্স’ নামের এই উদ্যোগের আওতায় বিশ্বের ...
ডেস্ক রিপোর্ট: দেশের ক্রমবর্ধমান সৌরশক্তি খাতের সম্ভাবনা এবং ব্যবসায়িক কৌশল সম্পর্কে কর্মীদের ধারণা আরও সমৃদ্ধ করতে ‘সোলার বিজনেস স্ট্র্যাটেজিস ইন বাংলাদেশ মার্কেট’ শীর্ষক একটি প্রশিক্ষণ সেশনের আয়োজন ...
স্টাফ রিপোর্টার: কোরবানি ঈদকে সামনে রেখে কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। এবছর ঢাকায় গরুর লবণযুক্ত চামড়ার প্রতি বর্গফুটের দাম গত বছরের তুলনায় ২ টাকা বাড়ানো হয়েছে।এবছর ঢাকায় গরুর প্ ...
স্টাফ রিপোর্টার: কয়েক দফা পেছানোর পর অবশেষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন পেল পদ্মা ব্যারাজ প্রকল্প। প্রথম ধাপে প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৩৩ হাজার ৪৭৪ কোটি ৪৫ লাখ টাকা।ব ...
সব মন্তব্য
No Comments