ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ ফুলতলা উপজেলার দামোদর উত্তরপাড়া গ্রামে ৪ বছরের শিশুকে ধর্ষনের দায়ে শনিবার ফুলতলা থানায় মামলা রজু হয়েছে। পুলিশ ধর্ষক তৌহিদুল সরদার (২০) কে গ্রেফতার করেছে। থানার অফিসার ইনচার্জ ইলিয়াস তালুকদার জানান, গত ২ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে ভিকটিম তৌহিদুল সরদারের নিকট আত্মীয় হওয়ার সুবাদে ধর্ষকের ভাইপোর সাথে খেলতে যায়। সুযোগ বুঝে তৌহিদুল শিশুটিকে তার বসত বাড়িতে ডেকে নিয়ে ধর্ষন করে। পরে ঘটনাটি ভিকটিম তার পরিবারকে জানালে তারা পারিবারিকভাবে মিটমাটের চেষ্টা করে ব্যর্থ হয়ে গতকাল ভিকটিমের দাদি কেয়া পারভীন বাদি হয়ে ফুলতলা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা (নং- ০৩, তারিখ- ১১/০৯/২০২১ ইং) দায়ের করে। ধর্ষক তৌহিদুল সরদার দামোদর উত্তরপাড়া গ্রামের শফিকুল সরদারের পুত্র। পুলিশ ভিকটিমের ডাক্তারী পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।
ডেস্ক রিপোর্ট: চলতি বছর পবিত্র হজ পালনের জন্য এখন পর্যন্ত ১৫৪টি ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন ৫৯ হাজার ৭৮৩ জন বাংলাদেশি হজযাত্রী। এ সময় মোট ১৬ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। রবিবার ১৭ মে ধর্ম মন্ত্রণালয় ...
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আজহা আগামী ২৮ মে ধরে বাংলাদেশ রেলওয়ে ট্রেনের আসনের অগ্রিম টিকিট বিক্রি করছে। ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রীদের সুবিধার্থে আজ রবিবার ১৭ মে থেকে ঈদের আগে শেষ দিন অর্থাৎ ২৭ মে’র ...
ডেস্ক রিপোর্ট অন্তর্বর্তী সরকারের আমলে মাজারে হামলাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে বিবেচনার সুযোগ নেই বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। ঢাকার ঐতিহ্যবাহী শাহ আলীর মাজারে হামলার ঘট ...
স্টাফ রিপোর্টার: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. হাসিবুর রশীদকে রাজধানীর মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার, ১৬ মে ২০২৬ রাত সাড়ে ৮টার দিকে মোহাম্ ...
সব মন্তব্য
No Comments