নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের নাগরপুর ধুবড়িয়া ইউনিয়নে বিষমপুর জামে মসজিদ ইমামের ঘর নির্মাণে নগদ অর্থ ও ঢেউ টিন প্রদান করেছেন টাঙ্গাইল ৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু এমপি। মঙ্গলবার (২৯ আগস্ট) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে এ বিতরণ কার্য করা হয় এবং বিষমপুর মসজিদ এর পক্ষ থেকে ধুবড়িয়া ইউনিয়ন আ.লীগ সহ সভাপতি মো. মিজানুর রহমান মাখন ও সাংবাদিক ইউসুফ হোসেন লেনিন উক্ত টিন ও অর্থের চেক বুঝে নেন।
বিষমপুর এলাকার বাসিন্দা নাগরপুর সুপার সপ স্বত্বাধিকারী ইউসুফ হোসেন লেনিন বলেন, গত ১ মাস আগে এমপি মহোদয় আমাদের এলাকা পরিদর্শন করেছেন। সেই সময় বিষমপুর মসজিদের ইমামের জন্য একটি ঘর নির্মাণের বিষয়ে সহযোগিতা চাওয়া হলে, তিনি প্রতিশ্রুতি দেন টিন ও নগদ অর্থ প্রদানের। সেই প্রতিশ্রুতি অনুযায়ী আজ আমরা বরাদ্দ বুঝে পেয়েছি। আমি বিষমপুর এলাকাবাসীর পক্ষ থেকে আহসানুল ইসলাম টিটু এমপি মহোদয়কে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
উল্লেখ্য, নাগরপুর উপজেলায় অসহায়, দু:স্থ ও নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত সহ মোট ৩৪০ জন উপকারভোগীর মাঝে ঢেউটিন ও নগদ অর্থের চেক বিতরণ করা হয়।
রাজু ভূঁইয়া সুনামগঞ্জ প্রতিনিধি : শৃঙ্খলা নিরাপত্তা প্রগতি, পুলিশিং বাড়ী বাড়ী নিরাপদ সমাজ গড়ি, কমিউনিটি পুলিশিং এর মুলমন্ত্র শান্তি শৃঙ্খলা সর্বত্র এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের ধর্মপাশা ...
বরিশাল অফিস: ভোলায় ২০ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারি আটক করেছে কোস্ট গার্ড।শুক্রবার ১৫ মে ২০২৬ বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।তিনি বলেন, ভোলার ...
নারায়নগঞ্জ প্রতিনিধি: সোনারগাঁয়ে ঐতিহ্যবাহী পঙ্খিরাজ নদী পুনঃখনন ও সংরক্ষণের দাবিতে মানববন্ধন করেছে ‘সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি’। শুক্রবার (১৫ মে) সকালে উপজেলার পানাম ...
রাহাদ সুমন ,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় ডিবি ও থানা পুলিশের মাদকবিরোধী পৃথক বিশেষ অভিযানে কাওছার ও মেহেদী হাসান হীরা নামের দুই মাদক কারবারিকে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। ব ...
সব মন্তব্য
No Comments