উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলায় “অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উপলক্ষে উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। ২০ আগস্ট বুধবার সকাল ১০ টা থেকে দিন ব্যাপী উজিরপুর পৌরসভার কালীর বাজারে আশ্রয়ন প্রকল্পের পুকুরে, ৯ নং ওয়াডের পরমানন্দ শাহা গ্রামের সন্ধ্যা নদীতে অভয়াশ্রমে, ওটারা ইউনিয়নের হাবিবপুর অভায়শ্রম, ধামুরা ইউনিয়ন ভূমি অফিসের পুকুরে, বামরাইল অভয়াশ্রমসহ পূর্ব ধামসর ইয়াতিম খানা ও মাদ্রাসা পুকুরে মোট ৩১২ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার, উজিরপুর পৌর বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম খান, সাধারণ সম্পাদক মোঃ রোকুনুজ্জামান টুলু, উপজেলা মেরিন ফিসারিজ অফিসার মাহবুব আলম, মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী বিকাশ কুমার নাগ, মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম, পৌর জামায়াতে ইসলামের আমীর আল আমিন সরদার, উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আঃ রহিম সরদার, সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান মাসুম সহ অনেকে। এ সময় সন্ধ্যা নদীর পরমানন্দ শাহা এলাকায় নদীতে খাঁচায় মৎস্য চাষ প্রকল্প পরিদর্শন করেন নেতৃবৃন্দ।
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বুশরা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৫৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবা ...
সৈয়দ মাহামুদ শাওন ,রাজশাহী অফিস : তানোর উপজেলায় জেলেদের বিকল্প কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে নিবন্ধিত ১৮ জন জেলের মাঝে বিনামূল্যে ১৮টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজ ...
নেত্রকোনা প্রতিনিধি: নিরাপদ খাদ্য উৎপাদন ও মাটির স্বাস্থ্য রক্ষায় নেত্রকোণার সদর উপজেলার কাইলাটি গ্রামে জৈব কৃষিচর্চাকারীদের নিয়ে কম্পোস্ট সার তৈরির ওপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব ...
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি: নিখোঁজ হওয়ার ১দিন পর ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে লামিয়া আক্তার (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে নবম শ্রেণির শিক্ষার্থী মুরশা ...
সব মন্তব্য
No Comments