ফুলতলা, খুলনা প্রতিনিধিঃ খুলনা স্থানীয় সরকার উপ-পরিচালক মোঃ ইউসুপ আলী বলেছেন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের কাছে শুধু একজন ব্যক্তিমাত্র নন; একটি জাতির সমগ্র জীবনের আধার। বাল্যকালেই রবীন্দ্রনাথের সাহিত্য-প্রতিভার প্রকাশ ঘটেছিল। বয়সের সঙ্গে সঙ্গে জীবনের শেষদিন পর্যন্ত তাঁর এই প্রতিভার বিকাশ অব্যাহত ছিল। মহামনীষীদের জীবনেও এমন দৃষ্টান্ত বিরল। ‘গীতাঞ্জলি’ কাব্যগ্রন্থটি রবীন্দ্রনাথের বিপুল সৃষ্টি-সম্ভারের কণিকামাত্র। দেশ ও কালের সঙ্গে তাঁর চিন্তা ছিল ঘনিষ্ঠভাবে সংযুক্ত। তিনি আরও বলেন, খুলনা তথা ফুলতলার মাটি ধন্য যেখানে তার সহ-ধর্মিনী মৃনালীনি দেবীর স্মৃতি জড়িয়ে আছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্ম বার্ষিকী উপলক্ষে খুলনার ফুলতলা উপজেলার দক্ষিণডিহি গ্রামে কবির শ্বশুরবাড়ি ও রবীন্দ্র কমপ্লেক্সে ৩ দিন ব্যাপি আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও লোকমেলার দ্বিতীয় দিনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াৎ এর সভাপতিত্বে মুখ্য আলোচক হিসেবে রবীন্দ্র সাহিত্যে সাধারণ মানুষ বিষয়ের উপর আলোচনা করেন বিশিষ্ট প্রাবন্ধিক, গবেষক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. স্বরোচিষ সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি আযম খান কমার্স কলেজের অধ্যক্ষ প্রফেসর কার্ত্তিক চন্দ্র মন্ডল, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেন। শুভেচ্ছা বক্তৃতা করেন প্রবিণ শিক্ষাবিদ আলহাজ্ব আনোয়ারুজ্জামান মোল্যা, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আশরাফ হোসেন আশু। উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কে.এম জিয়া হাসান তুহিন, ফুলতলা প্রেস ক্লাবের সভাপতি এস এম মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আবু তাহের রিপন, ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভূঁইয়া শিপলু ও শেখ মনিরুল ইসলাম, আওয়ামীলীগ নেতা ইসমাইল হোসেন বাবলু, আলী আজম মোহন প্রমুখ।
ডেস্ক রিপোর্ট: জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই। লিভার-সংক্রান্ত জটিলতায় ভুগে ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দিবাগত রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকাল ...
ডেস্ক রিপোর্ট: ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা। অভিনয় ও সৌন্দর্য দিয়ে মাতিয়ে রেখেছেন বছরের পর বছর। এক সময়ের ব্যস্ত এই নায়িকা এখন অভিনয় থেকে অনেক দূরে। বিরতি দিয়ে মাঝে তিনটি সিনেমা ...
ডেস্ক রিপোর্ট: গত ১১ মে, সোমবার আনুমানিক রাত দশটার দিকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী বাচসাস-এর বর্তমান কার্যনির্বাহী কমিটির দপ্তর সম্পাদক এবং দৈনিক রূপালী বাংলাদেশের বি ...
স্টাফ রিপোর্টার: ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ শীর্ষক পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্রের বিষয়ে মডেল ও অভিনেত্রী জেবা জান্নাত অভিযোগ উত্থাপন করেছেন যে, তিনি একটি একক নাটকে অভিনয়ের উদ্দেশ্যে মৌখিকভাবে চুক্তিবদ্ধ হন ...
সব মন্তব্য
No Comments