সাভার (ঢাকা) সংবাদদাতা: সাভারের আশুলিয়ায় দশম শ্রেণির এক ছাত্রী বিষপানে আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। রবিবার (৪ মে) এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় আজ জিরানী বাজার বাসস্ট্যান্ড এলাকার দারুল ইসলাহ মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল কাদেরকে আটক করেছে পুলিশ।
নিহত ঐ ছাত্রীর নাম হুরাইরা আক্তার কামনা (১৭)। তিনি কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার বনগ্রাম ইউনিয়নের আনিসুজ্জামানের মেয়ে।
পুলিশ ও নিহতের স্বজনরা জানায়,হুমাইরার সাথে মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল কাদেরের প্রেমের সম্পর্ক ছিল। শুক্রবার (২ মে) আব্দুল কাদের কিশোরগঞ্জ থেকে হুমাইরাকে সাভারে নিয়ে আসেন। এরপর শনিবার (৩ মে) দিবাগত রাত ১২টার দিকে কাদের মুঠোফোনে হুমাইরার পরিবারকে তার অসুস্থ হওয়ার খবর দেন। খবর পেয়ে কিশোরগঞ্জ থেকে হুমাইরার পরিবারের সদস্যরা হাসপাতালে আসার পূর্বেই তার মৃত্যু হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল কাদেরকে আটক করেছে থানা পুলিশ।
এ বিষয়ে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) অটল বিহারী বিশ্বাস জানান, মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল কাদেরের সাথে নিহত শিক্ষার্থীর প্রেমঘটিত বিষয়ে মনোমালিন্য চলছিল। এরই জের ধরে বিষ জাতীয় ক্ষতিকর পদার্থ পান করে ওই ছাত্রী আত্মহত্যা করতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এই ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরে বিস্তারিত জানানো হবে বলেও তিনি জানান।
পিরোজপুর অফিস: সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জোরদারের লক্ষ্যে পিরোজপুরে “জার্নালিজম ফর সুন্দরবন” শীর্ষক এক মতবিনিময় সভা অ ...
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলীমাবাদ ইউনিয়নের মাঝকাজী বাজারে জমি ও বসতবাড়ি জোরপূর্বক দখলের অভিযোগ এনে প্রতিকার চেয়েছেন ভুক্তভোগী পরিবার।শনিবার দুপুরে মেহেন্দিগঞ্জ প্রেসক্ ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি : পর্যাপ্ত সরকারি বরাদ্দ না পাওয়ায় সংস্কারের অভাবে জরার্জীন ভবনে অপর্যাপ্ত বাসস্থান ও শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের ক্যাপিটেশনগ্রান্ডপ্রাপ্ত বরিশালের ...
আনিছ আহমেদ(শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতীতে আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার শালচূড়া এলাকায় প্রতিষ্ঠানের নিজস্ব মালিকানাধী ...
সব মন্তব্য
No Comments