দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে বিজিবি’র অভিযানে অস্ত্র ও গুলিসহ আজিজুল ইসলাম (৩০) নামে একজন অস্ত্র চোরাকারবারী আটক হয়েছে। রোববার বিকেল ৩টায় এ তথ্য জানিয়েছে বিজিবি।
বিজিবি সূত্র জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর দায়িত্বপূর্ণ দৌলতপুর বাগোয়ান কে.সি.ভি.এন. উচ্চ বিদ্যালয় নির্বাচনী বেইজ ক্যাম্প হতে আনুমানিক ৪ কিলোমিটার দূরে আবেদের ঘাট দিয়ে অস্ত্র পাচার হওয়ার গোপন তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে শনিবার দিবাগত (রোববার ১ ফেব্রæয়ারি) রাত ২টায় নির্বাচনী বেইজ ক্যাম্পের বিজিবি’র টহল দল বিশেষ অভিযান চালায়। অভিযানে ফিলিপনগর ইউনিয়নের আবেদের ঘাট এলাকা থেকে অস্ত্র চোরাকারবারি মো. আজিজুল ইসলাম কে ১টি বিদেশি পি¯Íল, ১টি ম্যাগাজিন, ২ রাউন্ড গুলি এবং ১টি দেশীয় শুটার গানসহ আটক করা হয়। আটক অস্ত্র চোরাকারবারী দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের ইসলামপুর গ্রামের তায়েজ তাগাদগিরির ছেলে। উদ্ধার হওয়া অস্ত্রের সিজার মুল্য ১ লÿ ২০ হাজার ৪০০ টাকা বলে বিজিবি সূত্র জানিয়েছে।
পরে উদ্ধার হওয়া অস্ত্রসহ আটক অস্ত্র চোরাকারবারীর বিরুদ্ধে মামলা দিয়ে দৌলতপুর থানায় সোপর্দ করেছে বিজিবি।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল রাশেদ কামাল রনি জানান, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অস্ত্র, মাদক ও সব ধরণের চোরাচালান প্রতিরোধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। জাতীয় নিরাপত্তা ও জনশৃঙ্খলার স্বার্থে বিজিবির আভিযার অব্যাহত থাকবে।
পিরোজপুর অফিস: সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জোরদারের লক্ষ্যে পিরোজপুরে “জার্নালিজম ফর সুন্দরবন” শীর্ষক এক মতবিনিময় সভা অ ...
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলীমাবাদ ইউনিয়নের মাঝকাজী বাজারে জমি ও বসতবাড়ি জোরপূর্বক দখলের অভিযোগ এনে প্রতিকার চেয়েছেন ভুক্তভোগী পরিবার।শনিবার দুপুরে মেহেন্দিগঞ্জ প্রেসক্ ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি : পর্যাপ্ত সরকারি বরাদ্দ না পাওয়ায় সংস্কারের অভাবে জরার্জীন ভবনে অপর্যাপ্ত বাসস্থান ও শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের ক্যাপিটেশনগ্রান্ডপ্রাপ্ত বরিশালের ...
আনিছ আহমেদ(শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতীতে আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার শালচূড়া এলাকায় প্রতিষ্ঠানের নিজস্ব মালিকানাধী ...
সব মন্তব্য
No Comments