সুমন আদিত্য,জামালপুরঃ জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় এক পোশাককর্মী (৩২) গণধর্ষণের শিকার হয়েছেন। ১৪ সেপ্টেম্বর রাতে উপজেলার সীমান্তবর্তী ডাংধরা ইউনিয়নের বাঘারচর এলাকায় এ ঘটনা ঘটে। ধর্ষণের সহযোগিতা করায় বাঘারচর টেংরামারী গ্রামের মৃত সাবু ব্যাপারীর ছেলে জাহিদুল ইসলামকে (৩০) ১৬ সেপ্টেম্বর সকালে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।
জানা গেছে, ঐ পোশাককর্মী বাঘারচর সুহেব আলীর বাড়িতে বেড়াতে এলে ১৪ সেপ্টেম্বর রাতে গণধর্ষণের শিকার হন। এ ঘটনায় পোশাককর্মী বাদী হয়ে ৬ জন অজ্ঞাতনামাসহ আরও কয়েকজনকে আসামি করে দেওয়ানগঞ্জ মডেল থানায় ধর্ষণের মামলা দায়ের করেন।
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর জানান, ধর্ষণে সহযোগিতার অভিযোগে জাহিদুল ইসলামকে আটক করে ১৬ সেপ্টেম্বর দুপুরে জামালপুর আদালতে পাঠানো হয়েছে। বাকী আসামিদের আটক করার অভিযান অব্যাহত রয়েছে।
ডেস্ক রিপোর্ট: চলতি বছর পবিত্র হজ পালনের জন্য এখন পর্যন্ত ১৫৪টি ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন ৫৯ হাজার ৭৮৩ জন বাংলাদেশি হজযাত্রী। এ সময় মোট ১৬ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। রবিবার ১৭ মে ধর্ম মন্ত্রণালয় ...
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আজহা আগামী ২৮ মে ধরে বাংলাদেশ রেলওয়ে ট্রেনের আসনের অগ্রিম টিকিট বিক্রি করছে। ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রীদের সুবিধার্থে আজ রবিবার ১৭ মে থেকে ঈদের আগে শেষ দিন অর্থাৎ ২৭ মে’র ...
ডেস্ক রিপোর্ট অন্তর্বর্তী সরকারের আমলে মাজারে হামলাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে বিবেচনার সুযোগ নেই বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। ঢাকার ঐতিহ্যবাহী শাহ আলীর মাজারে হামলার ঘট ...
স্টাফ রিপোর্টার: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. হাসিবুর রশীদকে রাজধানীর মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার, ১৬ মে ২০২৬ রাত সাড়ে ৮টার দিকে মোহাম্ ...
সব মন্তব্য
No Comments