ডেস্ক রিপোর্ট: আদিবাসী কিশোরী ধর্ষণের প্রতিবাদকে কেন্দ্র করে পার্বত্য খাগড়াছড়িতে জাতিবিদ্বেষী সন্ত্রাস ও তিনজন আদিবাসী হত্যাকান্ডেে প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। সমাবেশে সিপিবি সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন অবিলম্বে হত্যাকান্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানিয়েছেন। একইসঙ্গে তিনি পাহাড়ি কিশোরীকে দলবদ্ধ ধর্ষণসহ সারা দেশে অব্যাহত ধর্ষণ-নিপীড়নের সকল ঘটনায় জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবি জানান। তিনি বলেন, গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার মধ্য দিয়েই দেশের পার্বত্য অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব।
আজ ৩০ সেপ্টেম্বর ২০২৫, মঙ্গলবার, বিকেল সাড়ে ৩টায় পুরানা পল্টনের মুক্তিভবনের সামনে অনুষ্ঠিত সমাবেশে সিপিবির সভাপতিমন্ডরীর সদস্য রাগিব আহসান মুন্নার সভাপতিত্বে বক্তব্য রাখেন, পার্টির সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন, কেন্দ্রীয় কমিটির সদস্য শাহীন রহমান, ঢাকা মহানগর দক্ষিণ কমিটির সভাপতি সাইফুল ইসলাম সমীর প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন ঢাকা মহানগর উত্তর কমিটির সভাপতি হাসান হাফিজুর রহমান সোহেল।
সমাবেশ থেকে খাগড়াছড়ির রামসু বাজারে গত কয়েকদিনে সংঘটিত সন্ত্রাস, অগ্নিসংযোগ, এলোপাতাড়ি গুলি ও তিনজন আদিবাসী নিহতের ঘটনার সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত ও দায়ীদের বিচারের আওতায় আনার দাবি জানানো হয়।
সমাবেশ শেষে পল্টন মোড় থেকে জাতীয় প্রেসক্লাব অভিমুখে মিছিল অনুষ্ঠিত হয়।
স্টাফ রিপোর্টার: সাবেক সংসদ সদস্য ও কলামিস্ট গোলাম মাওলা রনি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির জেরে ড. মুহাম্মদ ইউনূস এবং তার সহযোগীরা বর্তমানে জনগণের ঘৃণা ও অভিশাপের কারণ হয়ে দাঁড়িয়েছেন। শনিবা ...
স্টাফ রিপোর্টার: রাজনীতির নামে কেউ অরাজকতা সৃষ্টি করতে চাইলে সরকার ও জনগণ তা মেনে নেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের রাজনীতি এখন সংঘাতের নয়, বরং উন্নয়ন, পুনর্গ ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান সরকারকে গণভোটের রায় বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, জনগণের মতামত ও অধিকারকে গুরুত্ব দিয়ে সুশাসন ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বাংলাদেশের ভাষা, ধর্ম, লিঙ্গ ও জাতিসত্তার বৈচিত্র্যকে বিভাজনের হাতিয়ার নয়, বরং জাতীয় সম্পদে রূপান্তর করতে হবে। তিনি বলেন, ‘৫৬ ...
সব মন্তব্য
No Comments