সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় পর্নোগ্রাফি সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে ৬ কম্পিউটার ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
বুধবার রাত ১০টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে উপজেলার চৌগ্রাম বাজার ও জামতলী নিচাবাজার থেকে ৬ জন কম্পিউটার ব্যবসায়ীকে আটক করে র্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্প। পরে রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায় র্যাব।
আটককৃতরা হলেন, বড় চৌগ্রামের রুবেল (২৪), সাইফুল ইসলাম (৩০), জুয়েল (২৪), শাহ্ সুফি ওরফে শুভ (২৪), পাকুড়িয়া গ্রামের সাব্বির হোসেন (২৪) ও শ্রী রঞ্জন (২৮)।
র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, তাঁরা পর্নোগ্রাফি সংরক্ষণ এবং অর্থের বিনিময়ে এলাকার যুবক ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিকট দীর্ঘদিন ধরে হস্তান্তর করে আসছিল। পরে তাঁদের বিরুদ্ধে সিংড়া থানায় ২০১২ সালের পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী জানান, আটককৃতদের বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলার মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে।
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আজহা আগামী ২৮ মে ধরে বাংলাদেশ রেলওয়ে ট্রেনের আসনের অগ্রিম টিকিট বিক্রি করছে। ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রীদের সুবিধার্থে আজ রবিবার ১৭ মে থেকে ঈদের আগে শেষ দিন অর্থাৎ ২৭ মে’র ...
ডেস্ক রিপোর্ট অন্তর্বর্তী সরকারের আমলে মাজারে হামলাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে বিবেচনার সুযোগ নেই বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। ঢাকার ঐতিহ্যবাহী শাহ আলীর মাজারে হামলার ঘট ...
স্টাফ রিপোর্টার: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. হাসিবুর রশীদকে রাজধানীর মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার, ১৬ মে ২০২৬ রাত সাড়ে ৮টার দিকে মোহাম্ ...
স্টাফ রিপোর্টার: জাতীয় ঐকমত্য ও স্বচ্ছতার ভিত্তিতে চলচ্চিত্র শিল্পকে নতুন উচ্চতায় নেওয়ার ঘোষণা দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, সরকার রাষ্ট্র ও সমাজকে নতুনভাবে মেরামত কর ...
সব মন্তব্য
No Comments