বায়তুল মুকাররম সমজিদে ঈদের পাঁচ জামায়াত অনুষ্ঠিত

প্রকাশ : 22 Apr 2023
বায়তুল মুকাররম সমজিদে ঈদের পাঁচ জামায়াত অনুষ্ঠিত

স্টাফ রিপোটার: জাতীয় মসজিদ বায়তুল মুকাররমে পবিত্র ঈদুল ফিতরের পটাঁচটি জামায়াত অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৭টায় ঈদের প্রথম জামায়াত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মো. মিজানুর রহমান এবং মুকাব্বির হিসেবে ছিলেন ক্বারী মো. ইসহাক মুয়াজ্জিন।
ঈদের দ্বিতীয় জামায়াত অনুষ্ঠিত হয় সকাল ৮টায়। এতে ইমামতি করেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি মুহিবুল্লাহিল বাকী এবং মুকাব্বির ছিলেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খাদেম হাফেজ মো. আব্দুল মান্নান।
তৃতীয় জামায়াত অনুষ্ঠিত হয় সকাল ৯টায়। ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির ড.মো. আবু ছালেহ পাটোয়ারী ইমামতি করেন এবং মুকাব্বির ছিলেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সাবেক মুয়াজ্জিন হাফেজ মো. আতাউর রহমান।
চতুর্থ জামায়াত অনুৃষ্ঠিত হয় সকাল ১০টায়। বায়তুল মুকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মো. এহসানুল হক ইমামতি করেন এবং মুকাব্বির ছিলেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের প্রধান খাদেম মো. শহিদ উল্লাহ।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বায়তুল মুকাররম জাতীয় মসজিদে প্রতি বছরের ন্যায় এবারও পর্যায়ক্রমে ঈদের নামাজের ৫টি জামায়াত অনুষ্ঠিত হয়।
এই সব জামায়াতসমূহে পৃথক পৃথক আলেমগণ ইমাম ও মুকাব্বির-এর দায়িত্ব পালন করেন।
পঞ্চম ও সর্বশেষ জামায়াত অনুষ্ঠিত হয় সকাল ১০টা ৪৫ মিনিটে। ইমামতি করেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম। হাফেজ মাওলানা মুফতি মুহীউদ্দিন কাসেম এবং মুকাব্বির ছিলেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খাদেম হাফেজ মো. জহিরুল ইসলাম।

সম্পর্কিত খবর

;