প্রতাপ হোড়, সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় ট্রাক-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে দুই ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৮টার দিকে সাতক্ষীরা সদরের তালতলা এলাকার বিজিবি হেড কোয়ার্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ভারতের শিলিগুড়ি এলাকার অসিম কুমার বিশ^াস এবং কারিমপুর এলাকার ছবি বিশ^াস। এঘটনায় গুরুতর আহত হয়েছে প্রাইভেটকারটির চালক রফিকুল ইসলাম সজিব। চালকের বাড়ি খুলনার ফুলবাড়ি এলাকায়।
স্থানীয়রা জানান, প্রাইভেটকারটি দুইজন যাত্রী (ভারতীয় নাগরিক) নিয়ে খুলনা হতে সাতক্ষীরার দিকে আসছিলো। পথিমধ্যে সাতক্ষীরার তালতলা এলাকার বিজিবি হেড কোয়ার্টার সামনে পৌছালে বিপরীতগামী(খুলনা গামী) একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুই যাত্রী ভারতীয় নাগরিক মারা যান। গুরুতর আহত অবস্থায় চালককে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাতক্ষীরা ফায়ার সার্ভিস স্টেশনের উপ-সহকারী পরিচালক মো: সাইফুজ্জামান বলেন মারা যাওয়া দুইজন কে মর্গে পাঠানো হয়েছে এবং আহত চালকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সদর থানার ওসি মহিদুল ইসলাম জানান, অসীম কুমার বাগেরহাটের মংলায় নির্মাণাধিন ট্রেন লাইনের উপ-ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। তারা ভারতে যাওয়ার জন্য প্রাইভেটকার ভাড়া নিয়ে ভোমরা ইমিগ্রেশনের দিকে যাচ্ছিলেন।
পিরোজপুর অফিস: সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জোরদারের লক্ষ্যে পিরোজপুরে “জার্নালিজম ফর সুন্দরবন” শীর্ষক এক মতবিনিময় সভা অ ...
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলীমাবাদ ইউনিয়নের মাঝকাজী বাজারে জমি ও বসতবাড়ি জোরপূর্বক দখলের অভিযোগ এনে প্রতিকার চেয়েছেন ভুক্তভোগী পরিবার।শনিবার দুপুরে মেহেন্দিগঞ্জ প্রেসক্ ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি : পর্যাপ্ত সরকারি বরাদ্দ না পাওয়ায় সংস্কারের অভাবে জরার্জীন ভবনে অপর্যাপ্ত বাসস্থান ও শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের ক্যাপিটেশনগ্রান্ডপ্রাপ্ত বরিশালের ...
আনিছ আহমেদ(শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতীতে আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার শালচূড়া এলাকায় প্রতিষ্ঠানের নিজস্ব মালিকানাধী ...
সব মন্তব্য
No Comments