ডেস্ক রিপোর্ট: জাতীয় পার্টির (একাংশ) চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার শারদীয় দুর্গোৎসব উপলক্ষে জাতীয় পার্টি পরিবারের পক্ষ থেকে বাঙালি সনাতন ধর্মের অনুসারীদের শারদীয় শুভেচ্ছা জানিয়েছে।
যৌথ বিবৃতিতে শুভেচ্ছা জানিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার বলেছেন, দুর্গাপূজা এখন একটি সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে, যা বাঙালি হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসবের পাশাপাশি সব ধর্মের মানুষের মধ্যে আনন্দ ও সম্প্রীতি বাড়িয়ে তোলে।
নেতৃবৃন্দ বলেন, শারদীয় দুর্গোৎসবের বাণী হলো, অশুভ শক্তির বিনাশ ও সুন্দরের আরাধনা এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের আনন্দ ও সমৃদ্ধি কামনা করা। এটি শুধুমাত্র একটি ধর্মীয় উৎসব নয়, বরং একটি সর্বজনীন উৎসব, যা সমাজে সাম্প্রদায়িক সম্প্রীতি বাড়াতে সাহায্য করে। এই উৎসবের মাধ্যমে মানুষ একে অপরের পাশে দাঁড়িয়ে আনন্দ ভাগাভাগি করে এবং সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনে।
দুর্গোৎসবের মূল বার্তা হলো, অশুভের বিরুদ্ধে শুভ শক্তির জয়।ফলে বরাবরের মত এবারও দুর্গোৎসবের মূলমন্ত্র হোক, অসত্য, অন্যায় ও অশুভ শক্তির বিনাশ এবং শুভ ও সুন্দরের প্রতিষ্ঠা করা।
জাতীয় পার্টির নেতৃবৃন্দ দুর্গোৎসবের মাধ্যমে সনাতন ধর্মের সকল অনুসারীদের সুখ, শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করেন।
স্টাফ রিপোর্টার: সাবেক সংসদ সদস্য ও কলামিস্ট গোলাম মাওলা রনি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির জেরে ড. মুহাম্মদ ইউনূস এবং তার সহযোগীরা বর্তমানে জনগণের ঘৃণা ও অভিশাপের কারণ হয়ে দাঁড়িয়েছেন। শনিবা ...
স্টাফ রিপোর্টার: রাজনীতির নামে কেউ অরাজকতা সৃষ্টি করতে চাইলে সরকার ও জনগণ তা মেনে নেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের রাজনীতি এখন সংঘাতের নয়, বরং উন্নয়ন, পুনর্গ ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান সরকারকে গণভোটের রায় বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, জনগণের মতামত ও অধিকারকে গুরুত্ব দিয়ে সুশাসন ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বাংলাদেশের ভাষা, ধর্ম, লিঙ্গ ও জাতিসত্তার বৈচিত্র্যকে বিভাজনের হাতিয়ার নয়, বরং জাতীয় সম্পদে রূপান্তর করতে হবে। তিনি বলেন, ‘৫৬ ...
সব মন্তব্য
No Comments