ডেস্ক রিপোর্ট: অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি’র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন আকিজ গ্রুপের একটি প্রতিনিধি দল।
রবিবার (২১ জানুয়ারি) বেলা ১২ টার দিকে অর্থমন্ত্রীর কার্যলয়ে এ সৌজন্য সাক্ষাৎ করেন তারা। এসময় নতুন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপিকে আকিজ বিড়ি ফ্যাক্টরী লিমিটেডের চেয়ারম্যান শেখ মহিউদ্দিনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
সাক্ষাৎ অনুষ্ঠানে আকিজ গ্রুপের প্রতিনিধি দল মাননীয় অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে দেশের উন্নয়ন ও শিল্পায়ন খাতের নানা বিষয়ে আলোচনা করেন। একইসাথে বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের স্বপ্নের উন্নত ও সমৃদ্ধ সোনার বাংলা গড়ার লক্ষ্যে জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নয়া মন্ত্রীপরিষদের সাফল্য কামনা করেন।
আকিজ গ্রুপের পক্ষে আকিজ বিড়ি ফ্যাক্টরী লিমিটেডের পরিচালক মো. কামরুজ্জামান, সহকারী মহাব্যবস্থাপক মো. আলী সাদাত খান মজলিশসহ উচ্চ পর্যায়ের কর্মকর্তারা সাক্ষাৎ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আকিজ শিল্প পরিবার ও আদ্-দ্বীন ফাউন্ডেশনের পক্ষ থেকে মাননীয় অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আজহা সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রা শুরু হয়েছে। ট্রেন, বাস ও লঞ্চ—তিন মাধ্যমেই চাপ বাড়ছে, তবে এখনো বড় ধরনের বিশৃঙ্খলা বা ভোগান্তির খবর পাওয়া যায়নি। রেলপথে যাত্রা অনেকটা ...
বিশেষ প্রতিনিধি, ময়মনসিংহ: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি নিরাপদ ও মানবিক রাষ্ট্র গড়তে হলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ঘটাতে হবে। তিনি বলেন, জাতীয় জীবনে বাংলাদেশে ...
স্টাফ রিপোর্টার: বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর ঢাকা নদীবন্দর (সদরঘাট) এলাকায় যাত্রীদের নিরাপদ, সুশৃঙ্খল ও সাশ্রয়ী নৌযাত্রা নিশ্চিত করতে ব্যাপক উন্নয়ন ও সংস্কারমূলক কার্যক্রম বাস্তবায়ন করেছে। পবিত্ ...
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ট্রেনের ঈদযাত্রা আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। যাত্রীদের নির্বিঘ্ন ভ্রমণ নিশ্চিত করতে বাংলাদেশ রেলওয়ে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন রেলপথ ম ...
সব মন্তব্য
No Comments