কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় রাবনাবাদ নদীতে এক জেলের বড়শিতে ধরা পড়েছে প্রায় সাড়ে ৭ কেজি ওজনের একটি পাঙ্গাস। রবিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে পৌর শহরের মাছ বাজারে এ মাছটি নিয়ে আসে জেলে টিটু প্যাদা। পরে এক মৎস্য ব্যবসায়ি ৮৫০ টাকা কেজি দরে ক্রয় করেন।
জেলে টিটু প্যাদা জানান, সে প্রতিদিনের মত বড়শি নিয়ে রাবনাবাদ নদীতে মাছ শিকারে য়ায়। দীর্ঘ প্রতিক্ষার পর বরিবার শেষ বিকালে তার বড়শিতে এ মাছটি ধরা পড়ে। প্রথমে নদী থেকে মাছটি নৌকায় তুলতে বেশ বেগ পেতে হয়েছে তাকে। বিশাল এই পাঙ্গাসটি তীরে নিয়ে আসলে উৎসুক লোকজন এক নজর দেখার জন্য ভীড় জমায়। পরে মাছটি এক মৎস্য ব্যবসায়ির কাছে বিক্রি করেছি।
স্থানীয়রা জানান, এ ধরনের নদীর বড় পাঙ্গাস সচারাচার দেখা যায় না। তবে যে জেলের বড়শিতে এ মাছটি ধরা পড়েছে সে ভাগ্যবান।
কলাপাড়া পৌর শহরের মৎস্য ব্যবসায়ি রজ্জফ মিয়া বলেন, মাছটি ৮৫০ টাকা দরে কিনেছি। এটিকে ঢাকার বাজারে পাঠানো হবে বলে তিনি জানান।
রাজু ভূঁইয়া সুনামগঞ্জ প্রতিনিধি : শৃঙ্খলা নিরাপত্তা প্রগতি, পুলিশিং বাড়ী বাড়ী নিরাপদ সমাজ গড়ি, কমিউনিটি পুলিশিং এর মুলমন্ত্র শান্তি শৃঙ্খলা সর্বত্র এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের ধর্মপাশা ...
বরিশাল অফিস: ভোলায় ২০ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারি আটক করেছে কোস্ট গার্ড।শুক্রবার ১৫ মে ২০২৬ বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।তিনি বলেন, ভোলার ...
নারায়নগঞ্জ প্রতিনিধি: সোনারগাঁয়ে ঐতিহ্যবাহী পঙ্খিরাজ নদী পুনঃখনন ও সংরক্ষণের দাবিতে মানববন্ধন করেছে ‘সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি’। শুক্রবার (১৫ মে) সকালে উপজেলার পানাম ...
রাহাদ সুমন ,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় ডিবি ও থানা পুলিশের মাদকবিরোধী পৃথক বিশেষ অভিযানে কাওছার ও মেহেদী হাসান হীরা নামের দুই মাদক কারবারিকে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। ব ...
সব মন্তব্য
No Comments