মো.পাভেল ইসলাম মিমুল রাজশাহী অফিস: বাক প্রতিবন্ধী ও অভিভাবকহীন লাভলী খাতুনকে নীলফামারী থেকে ২০১০ সালে উদ্ধার করেছিল পুলিশ। একই বছর নীলফামারী থেকে তাকে এই সেফহোমে পাঠায়। ‘দীর্ঘ ১৩ বছর থেকে সেফহোমে আছে। আজ সংসার জীবনে ফিরলো অভিভাবকহীন লাভলী খাতুন।’
শনিবার বিকেলে বায়া সেফ হোমে বিয়ের আসরের মোনাজাত শেষে এ কথা সাংবাদিকদের বলেন,সেফ হোমের ব্যবস্থাপনা ও মনিটরিং কমিটির সভাপতি জেলা প্রশাসক শামীম আহমেদ।
জেলা প্রশাসক আরো বলেন,এটি একটি মানবিক কাজ। যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে বিয়ের ব্যবস্থা করার অনুমতি প্রদান করা হয়। আইনি প্রক্রিয়া অনুসরণ করার জন্য আদালতে তাদের জামিন নিতে হয়। লাভলী খাতুনের সঙ্গে হাবিব পারিবারিক বন্ধনে আবদ্ধ হল। বিয়েতে নিজেরা খুশি বলে জানিয়েছেন তাঁরা। অভিভাবকহীন এই নারীর বিয়ে দিতে পেরে জেলা প্রশাসক শামীম আহমেদও খুশি। বিয়েতে অতিথিসহ প্রায় ১০০ মানুষকে দাওয়াত করা হয়েছিল।
এই বিয়েতে অতিথি হিসেবে এসেছিলেন রাজশাহী পুলিশ সুপার (এসপি) এবিএম মাসুদ হোসেন,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরী,পবা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) অভিজিত সরকার ও রাজশাহী সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোসা. হাসিনা মমতাজ,নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি),রাজশাহী মো.শামসুল ইসলাম,সহকারী পরিচালক ড. আব্দুল্লা আল ফিরোজ,সেফাহোমের উপ-তত্ত্বাবধায়ক লাইজু রাজ্জাক উপস্থিত ছিলেন।
এছাড়াও বরের পক্ষ থেকে বরযাত্রী এসেছিলেন আরও প্রায় ২০ জন।
সেফহোম সমাজসেবা অধিদপ্তরের একটি প্রতিষ্ঠান। রাজশাহীর সেফহোমটি পবা উপজেলার নওহাটা পৌরসভার বায়া এলাকায় অবস্থিত। শনিবার বিকেলে সেফহোমে গিয়ে দেখা গেছে,পবা উপজেলার বায়া সেফহোমে অনেকটা ধূমধামেই বিয়ের আয়োজন হয়েছে লাভলী খাতুন। লাভলী খাতুন বিয়ে করেছেন নগরীর বড়বনগ্রাম দুরুলের মোড় এলাকার মো. হাবিব (৪২)। লাভলী খাতুনের কোনো অভিভাবক নেই। রাজশাহীতে লাভলী খাতুন ছিলেন সমাজসেবা অধিদপ্তরের মহিলা ও শিশু-কিশোরী হেফাজতিদের নিরাপদ আবাসনে (সেফ হোম)।
আরো জানা গেছে,লাভলী খাতুনের বর হাবিবের বয়স ৪২ বছর। তার বাড়ি রাজশাহী নগরের বড় বনগ্রাম দরুলের মোড়ে। তিনি রাজশাহী শহরে অটোরিকশা চালান। গত দুই বছর আগে তার আগের স্ত্রী মারা গেছেন। তার তিন ছেলে রয়েছে তারা এসে বাবার পাশে বসে রয়েছে। বিয়ের দেনমোহর ঠিক করা হয় ১ লাখ টাকা।
বরের ছেলে মেহেদী হাসান বলেন,বাবার বিয়ের জন্য এমন ভালো একটা মেয়ে পেয়ে খুশি।সেফহোমের উপ-তত্ত্বাবধায়ক লাইজু রাজ্জাকসহ সকল কর্মকর্তা-কর্মচারী বিয়েবাড়ির সাজে সেজেছেন।
লাইজু রাজ্জাক বললেন,লাভলী খাতুন নিজের সংসারে সুখে থাকবে এই তাঁর আনন্দ।
পিরোজপুর অফিস: পিরোজপুরের তেজদাসকাঠী কলেজসহ বিভিন্ন ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা দানবীর আলহাজ আব্দুস সোবহানের ২৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিব ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় শীর্ষ মাদক ব্যবসায়ী সোহেল ওরফে ল্যাংটা সোহেলকে (৪৫) গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (১৪ মে) ভোররাত ৪ টা ৫০ মিনিটের সময় বানারীপাড়া পৌরসভা ...
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার হাজরাকাটি বাজারে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, দোকান দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে একদল ব্যক্তির বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করেছেন বাজারের ব্যবসায়ী ও জমির মাল ...
বিজয় রায়, রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ একাত্তরের বিভীষিকাময় দিনগুলো বুকে নিয়ে, দীর্ঘ অবহেলা আর সামাজিক গ্লানির বিরুদ্ধে সারাজীবন লড়ে যাওয়া বীরাঙ্গনা টেপরি রাণী আর নেই। ১২ মে মঙ্গলবার সন্ধ্য ...
সব মন্তব্য
No Comments