ডেস্ক রিপোর্ট: সোমবার সকাল ১০টার দিকে ঘটনাস্থল আত্রাই নদীর রামচন্দ্রপুর খেয়াঘাটের এক কিলোমিটার দূরে মধুবন এলাকা থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়।
রোববার দুপুরে উপজেলার খাজুর ইউনিয়নের রামচন্দ্রপুর খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে। মহাদেবপুর থানার ওসি আজম উদ্দিন মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত ব্যক্তিরা হলেন, দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলা সদরের পুরাতন জেলখানা এলাকায় পারভেজ হোসেন (২২) ও তার স্ত্রী মিনি আকতার সোমা (১৮)।
স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েকদিন আগে পারভেজ হোসেন ও মিনি আকতার সোমা মহাদেবপুর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের রেজাউল ইসলামের ছেলে জুয়েল এর বাড়ি বেড়াতে আসেন। রোববার দুপুরে বাড়ির পাশে আত্রাই নদীতে খেয়াঘাটে তারা গোসলে নামে। আত্রাই নদীতে স্রোত থাকায় পানিতে নামার পর তারা নিখোঁজ হয়। খবর পেয়ে স্থানীয়রা বিভিন্ন ভাবে খোঁজ করে পায়নি। পরে মহাদেবপুর ফায়ার সার্ভিসের সংবাদ দেয়।
মহাদেবপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আমিনুল ইসলাম বলেন, স্টেশনে ডুবুরি দল না থাকায় রাজশাহীর ডুবুরি দলকে খবর দেয়া হয়েছে। বিকেল ৫ টার দিকে ডুবুরিরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।
সোমবার সকাল ১০টার দিকে ঘটনাস্থল আত্রাই নদীর রামচন্দ্রপুর খেয়াঘাটের এক কিলোমিটার দূরে মধুবন এলাকা থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়।-আমাদের সময়.কম
ডেস্ক রিপোর্ট: চলতি বছর পবিত্র হজ পালনের জন্য এখন পর্যন্ত ১৫৪টি ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন ৫৯ হাজার ৭৮৩ জন বাংলাদেশি হজযাত্রী। এ সময় মোট ১৬ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। রবিবার ১৭ মে ধর্ম মন্ত্রণালয় ...
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আজহা আগামী ২৮ মে ধরে বাংলাদেশ রেলওয়ে ট্রেনের আসনের অগ্রিম টিকিট বিক্রি করছে। ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রীদের সুবিধার্থে আজ রবিবার ১৭ মে থেকে ঈদের আগে শেষ দিন অর্থাৎ ২৭ মে’র ...
ডেস্ক রিপোর্ট অন্তর্বর্তী সরকারের আমলে মাজারে হামলাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে বিবেচনার সুযোগ নেই বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। ঢাকার ঐতিহ্যবাহী শাহ আলীর মাজারে হামলার ঘট ...
স্টাফ রিপোর্টার: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. হাসিবুর রশীদকে রাজধানীর মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার, ১৬ মে ২০২৬ রাত সাড়ে ৮টার দিকে মোহাম্ ...
সব মন্তব্য
No Comments