রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে।

প্রকাশ : 08 Feb 2023
No Image

ডেস্ক রিপোর্ট: সিনপটিক অবস্থা: পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিম বঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

আবহাওয়া অফিস জানিয়েছেন, কুষ্টিয়া ও কুমিল্লা অঞ্চলসহ রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকা ও দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও মাঝারী থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে।

সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

ঢাকায় বাতাসের গতি ও দিক পশ্চিম/উত্তরপশ্চিম দিক থেকে ঘন্টায় (০৫-১০) কিঃ মিঃ।
আজ সন্ধ্যা ০৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৬৪%
আগামীকাল ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ০৫ টা ৫০ মিনিট।
আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ০৬ টা ৩৬ মিনিটে।
পরবর্তী ৪৮ ঘন্টার আবহাওয়ার অবস্থা (২ দিন) রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে।
বর্ধিত ৫ (পাঁচ) দিনের আবহাওয়ার অবস্থা উল্লেখযোগ্য কোন পরির্বতনের সম্ভাবনা নেই।

সম্পর্কিত খবর

;