স্টাফ রিপোর্টার: পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং ঢাকায় নিযুক্ত ভারতের বিদায়ী হাইকমিশনার প্রণয় ভার্মা আজ এক বৈঠকে বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক সম্পর্কের সাম্প্রতিক অগ্রগতি পর্যালোচনা করেছেন এবং ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে ইতিবাচক প্রত্যাশা ব্যক্ত করেছেন।
ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিদায়ী হাইকমিশনার প্রণয় ভার্মা আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
বৈঠকে দুই পক্ষই চলমান সহযোগিতার বিভিন্ন দিক সংক্ষেপে পর্যালোচনা করেন এবং উভয় দেশের ক্রমবর্ধমান সক্ষমতা ও উন্নয়ন আকাঙ্ক্ষার আলোকে অংশীদারিত্ব আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
প্রণয় ভার্মা বলেন, পারস্পরিক স্বার্থ ও সুবিধার ভিত্তিতে এবং উন্নয়ন অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্য রেখে ভারত বাংলাদেশ সরকারের পাশাপাশি দেশের জনগণের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে জনমুখী সহযোগিতা আরও বিস্তৃত করতে আগ্রহী।
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান তার দায়িত্বকালে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে অবদানের জন্য প্রণয় ভার্মাকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যৎ দায়িত্ব পালনে তার সাফল্য কামনা করেন।
এ সময় প্রণয় ভার্মাও দুই দেশের সম্পর্ক উন্নয়নে ধারাবাহিক সহযোগিতার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়কে কৃতজ্ঞতা জানান।
ডেস্ক রিপোর্ট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম গণতান্ত্রিক শাসনব্যবস্থা, টেকসই উন্নয়ন, শান্তি প্রতিষ্ঠা এবং বহুপাক্ষিক সহযোগিতার প্রতি বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। গতকাল নিউইয়র ...
স্টাফ রিপাের্টার: সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৬-২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী প্যানেল, যা ‘নীল প্যানেল’ নামে পরিচিত। সভাপতি পদে বি ...
ডেস্ক রিপোর্ট: পবিত্র ঈদুল আজহা ২০২৬ উপলক্ষে নৌপথে যাতায়াতকারী যাত্রীদের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ। ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে যাত্রীদের সতর্ক ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, সরকার ও রাষ্ট্রকে এক করে দেখার প্রবণতা থেকে বেরিয়ে এসে জনগণের কল্যাণে একটি জবাবদিহিমূলক, দক্ষ ও প্রযুক্তিনির্ভর প্রশাসনিক সংস্কৃতি ...
সব মন্তব্য
No Comments