বিজয় রায়, রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ রাণীশংকৈল পৌরশহরের ডিগ্রি কলেজ মাঠে বীর মুক্তিযোদ্ধা হামিদুরের রাষ্ট্রীয় মর্যাদা শেষে জানাজা ও দাফন
সম্পন্ন হয়েছে।
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরশহরের পলাশ চত্বর এলাকার বীর মুক্তিযোদ্ধা (অবসবপ্রাপ্ত পশু চিকিৎসক) হামিদুর রহমান (৮৩) রোববার (৮ জুন) অসুস্থতাজনিত কারণে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৫টায় মৃত্যু বরণ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পরদিন সোমবার (৯ জুন) সকাল ১০টায় পৌরশহরের ডিগ্রি কলেজ মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে গার্ড অব অনার দেওয়া হয়। এ সময় রাণীশংকৈল ইউএনও শাফিউল মাজলুবিন রহমান, থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম, বিভিন্ন বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় রাজনৈতিক-সামাজিক ব্যক্তি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
তিনি স্ত্রী, ১ ছেলে, ২ মেয়ে সন্তানসহ অনেক আত্মীয়-স্বজন শুভাকাঙ্ক্ষী রেখে যান। পরে ওই মাঠেই জানাজা শেষে পৌরশহরেরর পাঁচপীর কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। তার মৃত্যুতে রাণীশংকৈল উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড গভীর শোক প্রকাশ করেন।
পিরোজপুর অফিস: সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জোরদারের লক্ষ্যে পিরোজপুরে “জার্নালিজম ফর সুন্দরবন” শীর্ষক এক মতবিনিময় সভা অ ...
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলীমাবাদ ইউনিয়নের মাঝকাজী বাজারে জমি ও বসতবাড়ি জোরপূর্বক দখলের অভিযোগ এনে প্রতিকার চেয়েছেন ভুক্তভোগী পরিবার।শনিবার দুপুরে মেহেন্দিগঞ্জ প্রেসক্ ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি : পর্যাপ্ত সরকারি বরাদ্দ না পাওয়ায় সংস্কারের অভাবে জরার্জীন ভবনে অপর্যাপ্ত বাসস্থান ও শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের ক্যাপিটেশনগ্রান্ডপ্রাপ্ত বরিশালের ...
আনিছ আহমেদ(শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতীতে আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার শালচূড়া এলাকায় প্রতিষ্ঠানের নিজস্ব মালিকানাধী ...
সব মন্তব্য
No Comments