প্রবাসী ডেস্ক: সার্বিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব মোঃ শামীম আহসান সার্বিয়ার শ্রম, কর্মসংস্থান, প্রবীণ এবং সামাজিক বিষয়ক মন্ত্রী ডাঃ দারিজা কিসিচ তেপাভেভিচ (Dr. Darija Kisic Tepavcevic) এর সাথে ৯ সেপ্টেম্বর বেলগ্রেডে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন। ঢাকা এবং বেলগ্রেডের মধ্যে ঐতিহাসিক বন্ধন এবং বিশেষ করে শ্রম এবং কর্মসংস্থানের ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ককে শক্তিশালী করার বিপুল সম্ভাবনার কথা উল্লেখ করে উভয়ে এতদসংক্রান্ত একটি সমঝোতা স্মারক/চুক্তি স্বাক্ষরের সম্ভাবনার বিষয়ে আলোচনা করেন।
বৈঠকে রাষ্ট্রদূতকে বৈধভাবে বাংলাদেশ থেকে দক্ষ ও আধা দক্ষ কর্মী নিয়োগে সার্বিয়ান কোম্পানিগুলোর গভীর আগ্রহের কথা অবহিত করা হয়। সার্বিয়ার National Employment Agency-র তথ্যমতে, সম্প্রতি বাংলাদেশি শ্রমিকদের জন্য ৩০টি ওয়ার্ক পারমিট ইস্যু করা হয়েছে। ইতোমধ্যে ১৪জন বাংলাদেশি কর্মী একটি জ্বালানী কোম্পানিতে (BEDEM) যোগদানও করেছেন। রাষ্ট্রদূত ৮ সেপ্টেম্বর BEDEM কোম্পানী পরিদর্শন করেন এবং সংস্থাটির শীর্ষ কর্মকর্তা ও কর্মরত বাংলাদেশি কর্মীদের সাথে মত বিনিময় করেন। বাংলাদেশি কর্মীরা কোম্পানীতে কাজের পরিবেশ এবং কোম্পানীর দেয়া সুযোগ-সুবিধার ব্যাপারে সন্তুষ্টি প্রকাশ করেছেন।
উল্লেখ্য, রোমে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তাঁর সমবর্তী অধিক্ষেত্রাধীন (concurrent accreditation) দেশ সার্বিয়ার রাষ্ট্রপতির নিকট ৬ সেপ্টেম্বর ২০২১ পরিচয়পত্র পেশ উপলক্ষ্যে বেলগ্রেড সফরকালীন সময়ে উক্ত বৈঠকে মিলিত হন। বৈঠকে দূতাবাসের কাউন্সেলর জনাব এ এস এম সায়েম এবং সার্বিয়ার উর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
আন্তর্জাতিক ডেস্ক: ওমানের আল মিলিদ্দা শহরে প্রাইভেট কারের এসির গ্যাস বিস্ফোরণে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার একই পরিবারের চার ভাইয়ের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার ১২ মে বিকেলে পার্কিংয়ে গাড়িটি চালু অবস্থায় এই ম ...
স্টাফ রিপোর্টার: লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় আরও দুই বাংলাদেশি নিহত হওয়ার আশঙ্কার কথা জানিয়েছে বৈরুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। মঙ্গলবার (১২ মে) দূতাবাসের এক কর্মকর্তা গণমাধ্যমকে বিষয় ...
ডেস্ক রিপোর্ট: লেবাননের বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় দুই বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। সোমবার, ১১ মে এই হামলায় তাদের সঙ্গে এক সিরীয় নাগরিকও প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছেন দক্ষিণ লেবাননে অবস্থানরত সংবা ...
স্টাফ রিপোর্টার: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছেছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির ...
সব মন্তব্য
No Comments