মিয়া মোহাম্মদ ছিদ্দিক,কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের কটিয়াদী বাজারে সিসি ক্যামেরা উপলক্ষে উদ্বোধন ও দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধায় কটিয়াদী মডেল থানার চত্বরে কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ এসএম শাহাদাত হোসেন এর সভাপতিত্বে ও ওসি (তদন্ত) কাজী মাহফুজ হাসান ছিদ্দিকীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ। বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ (বিপিএম)।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন,কটিয়াদী পৌর মেয়র শওকত উসমান,কটিয়াদী বাজার বণিক সমিতির সাঃ সম্পাদক মামুন। এসময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) নূরে আলম, অতিরিক্ত পুলিশ সুপার (হোসেনপুর সার্কেল) সোনাহর আলী সহ অন্যান্য পুলিশের অফিসার বৃন্দ রাজনৈতিক নেতৃবৃন্দ,মুক্তিযুদ্ধা,সাংবাদিক, শিক্ষক ও গন্যমান্য ব্যক্তিবর্গ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনায় বক্তারা পুলিশের মানবিক নানা কার্যক্রমের প্রসংশা করেন এবং জনগণের কল্যানে কাজ করার আহবান জানান। সেই সাথে সিসি ক্যামেরা স্থাপনের ফলে বাজারে নিরাপত্তা থাকবে এবং অপরাধ অনেক কমে আসবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন আলোচকরা।
স্টাফ রিপোর্টার: আসন্ন পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে নিরাপদ ও নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিত করতে ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধের সুপারিশ জানানো হয়েছে। বুধবার (২০ মে) দুপুর ১ টায় রাজধানীর শ্যামলীত ...
স্টাফ রিপোর্টার: অন্তর্বর্তী সরকারের সময় স্বাস্থ্য মন্ত্রণালয়কে লেখা অন্তত পাঁচটি চিঠিতে সম্ভাব্য টিকা-সংকটের কথা বলে সতর্ক করেছিল ইউনিসেফ। একইসঙ্গে ১০টি বৈঠকেও সরকারের কর্মকর্তাদের কাছে বিষয়টি তুলে ...
স্টাফ রিপোর্টার: লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক। এর প্রভাবে দেশের উ ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যম কমিশন সংক্রান্ত এ পর্যন্ত সম্পন্ন হওয়া সকল আলোচনা, সুপারিশ ও ডকুমেন্ট ভবিষ্যৎ কার্যক্রমের গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচ ...
সব মন্তব্য
No Comments