স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা ৭ দিনের সরকারি ছুটি শেষে আজ মঙ্গলবার (২৪ মার্চ) থেকে দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধাস্বায়ত্তশাসিত অফিস পুনরায় খুলেছে। একই সঙ্গে স্বাভাবিক কার্যক্রমে ফিরেছে ব্যাংক-বিমা খাত ও পুঁজিবাজার।
সরকারি ছুটির আগে গত ১৬ মার্চ ছিল সংশ্লিষ্ট অফিসগুলোর কর্মকর্তা-কর্মচারীদের শেষ কর্মদিবস। পরদিন ১৭ মার্চ থেকে শুরু হয় ঈদ উপলক্ষে টানা ছুটি, যা শেষ হয়েছে গতকাল।
ছুটি শেষে আজ থেকে পুনরায় সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নির্ধারিত সময়সূচিতে কার্যক্রম পরিচালিত হচ্ছে সরকারি ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে। পাশাপাশি ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও পুঁজিবাজারও রোজার আগের স্বাভাবিক সময়সূচিতে ফিরেছে।
দীর্ঘ ছুটি শেষে অফিস খোলায় রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে কর্মব্যস্ততা ফিরে এসেছে। সংশ্লিষ্টরা আশা করছেন, স্বাভাবিক কার্যক্রমে দ্রুত গতি ফিরে আসবে অর্থনৈতিক ও প্রশাসনিক কর্মকাণ্ডে।
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি চলছে। ঈদযাত্রার চতুর্থ দিনের টিকিট হিসেবে আজ শনিবার ২৬ মে’র আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হচ্ছে। বাংলাদেশ রেলওয়ে এবার যাত্রী ...
স্টাফ রিপোর্টার: হামে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর দায়ে সদ্য সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনূস ও স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহানের বিচারের দাবিতে ফুঁসে উঠছে দেশের সব পেশার মানুষ। সকল বাধা উপেক ...
ডেস্ক রিপোর্ট: দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে। এছাড়া পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপের বর্ধিতাংশ অবস্থান করছে ...
ডেস্ক রিপোর্ট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম গণতান্ত্রিক শাসনব্যবস্থা, টেকসই উন্নয়ন, শান্তি প্রতিষ্ঠা এবং বহুপাক্ষিক সহযোগিতার প্রতি বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। গতকাল নিউইয়র ...
সব মন্তব্য
No Comments