ডেস্ক রিপোর্ট: আজ ১৬ ডিসেম্বর বিকেল চারটায় ঐতিহাসিক বাহাদুর শাহ পার্কের ঐতিহ্য সংরক্ষণ সংগ্রাম পরিষদের ফেইসবুক পেইজ উদ্বোধন উপলক্ষে এক আলোচনা অনুষ্ঠান অস্থায়ী কার্যালয় এর হলরুমে অনুষ্ঠিত হয়।
ফেসবুক পেজ ল্যাপটপ এর বাটন টিপে উদ্বোধন করেন পরিষদের আহবায়ক সান্ধ্য ভ্রমণকারী সমিতির সভাপতি বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডঃ মোঃ আব্দুল মান্নান এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আরও ছিলেন পরিষদের সদস্য সচিব আক্তারুজ্জামান খান, যুগ্ম আহবায়ক হাজী মোঃ মুজাহিদ, সন্ধ্যা ভ্রমণকারী সমিতির উপদেষ্টা একে রিয়াজ উদ্দিন, কাজি রায়হান জামিল, বাচ্চু মিয়া, আব্দুর রহিম, মোঃ আতা, রক্তিম, অর্থি মনি, মোঃ সবুজ, এড. ইলিয়াস, মোঃ নিলু, হাবিবুর রহমানসহ প্রাতঃ ভ্রমণকারী সমিতি, প্রাতঃ ভ্রমণকারী সংঘ, সুপ্রভাত সংঘের সম্মানিত নেতৃবৃন্দ।
ফেসবুক পেজ এ উপমহাদেশের প্রথম স্বাধীনতা যুদ্ধের প্রতীক ঐতিহাসিক বাহাদুর শাহ পার্কের তাৎপর্য উপলব্ধি করুন শিরোনামে সদস্য সচিব আক্তারুজ্জামান-এর লিখা প্রতিবেদনটিকে প্রথম পোস্ট করেন অধ্যাপক ডঃ মোঃ আব্দুল মান্নানসহ নেতৃবৃন্দ আলোচনায় বলেন বাহাদুর শাহ পার্কের অভ্যন্তরে রেস্তোরাঁ নির্মাণ করে প্রাণ পরিবেশ প্রকৃতি এবং পুরান ঢাকার অক্সিজেন ফ্যাক্টরিখ্যাত স্থানে গ্যাসের চুলা জ্বালিয়ে প্রাতঃ ও সান্ধ্য ভ্রমণকারী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, কবি নজরুলসহ ১৪ টি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীসহ লক্ষাধিক জনসাধারণের বসার স্থানটি মুনাফা লোভী একদল মাফিয়া গোষ্ঠী দখল করার জন্য অনৈতিক কাজ চালিয়ে যাচ্ছে।
উদ্বোধক এর আলোচনায় বলেন বৃটিশ বিরোধী প্রথম স্বাধীনতা যুদ্ধের প্রতীক বাহাদুর শাহ পার্ক রক্ষায় সচেতন নাগরিক দেশপ্রেমিক সাংস্কৃতিক কর্মীসহ পুরান ঢাকার জনসাধারণকে এগিয়ে এসে পার্ক রক্ষার সংগ্রামে অগ্রসর হওয়ার আহ্বান জানান।
বিশেষ প্রতিনিধি, ময়মনসিংহ: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি নিরাপদ ও মানবিক রাষ্ট্র গড়তে হলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ঘটাতে হবে। তিনি বলেন, জাতীয় জীবনে বাংলাদেশে ...
স্টাফ রিপোর্টার: বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর ঢাকা নদীবন্দর (সদরঘাট) এলাকায় যাত্রীদের নিরাপদ, সুশৃঙ্খল ও সাশ্রয়ী নৌযাত্রা নিশ্চিত করতে ব্যাপক উন্নয়ন ও সংস্কারমূলক কার্যক্রম বাস্তবায়ন করেছে। পবিত্ ...
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ট্রেনের ঈদযাত্রা আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। যাত্রীদের নির্বিঘ্ন ভ্রমণ নিশ্চিত করতে বাংলাদেশ রেলওয়ে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন রেলপথ ম ...
স্টাফ রিপোর্টার: ঈদুল আজহার পর ঘরে ফেরা যাত্রীদের ভ্রমণ নির্বিঘ্ন করতে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রিতে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এর অংশ হিসেবে আজ শনিবার বিক্রি হচ্ছে আগামী ২ জুনের যা ...
সব মন্তব্য
No Comments