ডেস্ক রিপোর্ট: অভিনয়ের বাইরে নানা ধরনের সামাজিক কর্মকাণ্ডে সব সময়ই যুক্ত থাকেন জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। করোনাকাল শুরু হওয়ার পর থেকে তিনিও ব্যক্তি উদ্যোগে অসহায় ও দুস্থ মানুষদের সাহায্যার্থে কাজ করেছেন। এবার একটি বেসরকারি প্রতিষ্ঠানের উদ্যোগে মানবিক কর্মকাণ্ডে নিজেকে যুক্ত করেছেন এই চিত্রনায়িকা।
এতে যুক্ত হয়ে তিনি বলেন, সমাজে যারা সম্পদশালী, তাদের সবাই যদি করোনায় নিঃস্ব হয়ে যাওয়া অসহায় মানুষের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেন তাহলে মানবিক সংকট অনেকটাই কমে যাবে। কারণ খেটে খাওয়া কিংবা দিনমজুরদের জীবনধারণ করা এ সময়ে বেশ কষ্টসাধ্য একটি বিষয়। কর্মহীন হয়ে থাকা মানুষগুলো যেন অন্তত তিন বেলা খেতে পারেন তার জন্য বিত্তশালীদের প্রতি আবেদন জানাচ্ছি।
এদিকে মৌসুমী নিজেও সপরিবারে কিছুদিন আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন। এখন সুস্থ আছেন তিনি। করোনাকালেও ‘দেবর আমার কত আপন’ নামের একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এটির কয়েক দিন শুটিংও হয়েছিল। লকডাউনের কারণে ছবিটির শুটিংয়ের কাজ আপাতত বন্ধ আছে।-যুগান্তর
ডেস্ক রিপোর্ট: ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা। অভিনয় ও সৌন্দর্য দিয়ে মাতিয়ে রেখেছেন বছরের পর বছর। এক সময়ের ব্যস্ত এই নায়িকা এখন অভিনয় থেকে অনেক দূরে। বিরতি দিয়ে মাঝে তিনটি সিনেমা ...
ডেস্ক রিপোর্ট: গত ১১ মে, সোমবার আনুমানিক রাত দশটার দিকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী বাচসাস-এর বর্তমান কার্যনির্বাহী কমিটির দপ্তর সম্পাদক এবং দৈনিক রূপালী বাংলাদেশের বি ...
স্টাফ রিপোর্টার: ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ শীর্ষক পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্রের বিষয়ে মডেল ও অভিনেত্রী জেবা জান্নাত অভিযোগ উত্থাপন করেছেন যে, তিনি একটি একক নাটকে অভিনয়ের উদ্দেশ্যে মৌখিকভাবে চুক্তিবদ্ধ হন ...
ডেস্ক রিপোর্ট বরেণ্য নাট্যকার, নির্দেশক ও অভিনেতা ‘মঞ্চসারথি’ আতাউর রহমান সোমবার দিবাগত রাত ১টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তাঁর বয়স হয়েছিল ৮৪ ...
সব মন্তব্য
No Comments