নড়াইল প্রতিনিধি: নড়াইলে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত হয়েছে। "প্রলোভনের মুখোশ উন্মোচন করি, তামাক ও নিকোটিনের আসক্তি প্রতিরোধ করি" প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সোমবার সকালে নড়াইল জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এসে শেষ হয়।
জেলা প্রশাসনের আয়োজনে এবং তামাক নিয়ন্ত্রণ সেলের সহযোগিতায় অনুষ্ঠিত এই কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন নড়াইলের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল ছালাম।
বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. আব্দুর রশিদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাস এবং অতিরিক্ত পুলিশসুপার নূরই আলম সিদ্দিকী।
র্যালি শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা তামাক ও মাদক ব্যবহারের ভয়ানক ক্ষতিকর দিকগুলো তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, তামাক ও নিকোটিনের আসক্তি শুধু একজন মানুষের ব্যক্তিগত জীবনই ধ্বংস করে না, বরং পুরো পরিবার ও সমাজকে অর্থনৈতিক ও শারীরিকভাবে পঙ্গু করে দেয়।
বক্তারা সুস্থ ও মাদকমুক্ত একটি ভবিষ্যৎ প্রজন্ম ও সমাজ উপহার দিতে সমাজের সর্বস্তরের মানুষকে, বিশেষ করে অভিভাবকদের সচেতন হওয়ার এবং তামাকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
মাজেদুল হক মিন্টু, (যশোর) শার্শা: আসন্ন দ্বিতীয় ধাপে পৌরসভা নির্বাচনকে সামনে রেখে সাজ সাজ রব উঠেছে দেশের গুরুত্বপূর্ণ অর্থনীতিক অঞ্চল বেনাপোলে। ইতোমধ্যে একাধিক মেয়র প্রার্থী ও কাউন্সিলর প্রার্থীরা নি ...
রাজু ভূঁইয়া, সুনামগঞ্জ প্রতিনিধি: ধর্মপাশা উপজেলায় সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের ঘুলুয়া গ্রামে এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।জানাযায় ভুক্তভোগী মোছাঃ স ...
মোংলা থেকে মোঃ নূর আলম: মোংলায় দুর্নীতি বিরোধী বিতর্ক, রচনা, দেয়ালিকা ও চিত্রাঙ্কণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ০৯ জুন মঙ্গলবার সকালে মোংলা প্রেস ক্লাব মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দুর্নীতি দমন ...
মাজেদুল হক মিন্টু,শার্শা (যশোর) প্রতিনিধি: যশোরের শার্শা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বেনাপোল প্রতিনিধি সাংবাদিক আসাদুজ্জামান আসাদকে পুলিশ কর্তৃক আটকের ঘটনায় স্থানীয় সাংবাদি ...
সব মন্তব্য
No Comments