খুলনা অফিস: কোভিড-১৯ এর সংক্রমণ প্রতিরোধে চলমান কঠোর লকডাউনের মধ্যে আজ খুলনা বিভাগের খুলনা, মাগুরা, ঝিনাইদহ ও কুষ্টিয়া জেলায় অসহায়, কর্মহীন ও বিভিন্ন শ্রেণির প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে সরকারি ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
খুলনায় কর্মহীন হয়ে পড়া ২ শত জন পরিবহন শ্রমিক, ১ শত ১৫ জন মাহেন্দ্র চালক ও ১ শত ১৫ জন হতদরিদ্র ও প্রতিবন্ধীদের মাঝে আজ প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ করা হয়। খাদ্য সহায়তার মধ্যে ছিলো ১০ কেজি চাল, দুই কেজি আলু, ৫০০ গ্রাম ডাল, ৫০০ মিলি তেল ও একটি সাবান।
মাগুরা জেলা ত্রাণ ও পুনর্বাসন দপ্তরের উদ্যোগে আজ ৯ হাজার ২ শত টি দুস্থ ও অসহায় পরিবারের প্রত্যেকটির মাঝে ১০ কেজি করে চাল এবং ভিজিএফ (খাদ্যশস্য) বিতরণ কার্যক্রমের আওতায় আরও ২ হাজার ৫০০টি উপকারভোগী পরিবারের প্রত্যেকটির মাঝে ১০ কেজি করে চালের প্যাকেট বিতরণ করা হয়। এছাড়া জেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয়ভাবে ৮৫০ প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়।
ঝিনাইদহ জেলা প্রশাসনের উদ্যোগেও আজ করোনাকালীন কর্মহীন এক হাজার জন দোকানদার ও কর্মচারী, চা বিক্রতা সহ অন্যান্য পেশাজীবী মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। প্রতিজনকে ১০ কেজি করে চাল ও তিনশত করে টাকা দেওয়া হয়েছে।
কুষ্টিয়া জেলা প্রশাসনের উদ্যোগে আজ ২০০ টি দুস্থ ও অসহায় পরিবারের মধ্যে ২ মেট্রিক টন চাল বিতরণ করা হয়। এছাড়া ভিজিএফ (খাদ্যশস্য) বিতরণ কার্যক্রমের আওতায় ৩ হাজার টি উপকারভোগী পরিবারের মাঝে ৩০ মেট্রিক টন চাল এবং আরো ১০০ জনের মধ্যে নগদ ৮৩ হাজার টাকা বিতরণ করা হয়।
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি চলছে। ঈদযাত্রার চতুর্থ দিনের টিকিট হিসেবে আজ শনিবার ২৬ মে’র আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হচ্ছে। বাংলাদেশ রেলওয়ে এবার যাত্রী ...
স্টাফ রিপোর্টার: হামে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর দায়ে সদ্য সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনূস ও স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহানের বিচারের দাবিতে ফুঁসে উঠছে দেশের সব পেশার মানুষ। সকল বাধা উপেক ...
ডেস্ক রিপোর্ট: দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে। এছাড়া পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপের বর্ধিতাংশ অবস্থান করছে ...
ডেস্ক রিপোর্ট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম গণতান্ত্রিক শাসনব্যবস্থা, টেকসই উন্নয়ন, শান্তি প্রতিষ্ঠা এবং বহুপাক্ষিক সহযোগিতার প্রতি বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। গতকাল নিউইয়র ...
সব মন্তব্য
No Comments