তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: তালায় জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে ইন্দ্রজিৎ দাশ বাপী ৮৮ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। সোমবার (১৭ অক্টোবর) জেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ শেষে প্রাপ্ত ফলাফলে এ তথ্য জানা যায়।
জেলা রিটার্নিং অফিসের সূত্রে জানা যায়, সদস্য পদে ইন্দ্রজিৎ দাশ বাপী বৈদ্যুতিক পাখা প্রতীক নিয়ে ১২৩ টি ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী মীর জাকির হোসেন টিউবওয়েল প্রতীক নিয়ে ৩৫ টি ভোট পেয়েছেন। সফিকুল ইসলাম সফিক তালা প্রতীক নিয়ে ১ ভোট পেয়েছেন।
তালা কেন্দ্রে চেয়ারম্যান পদে নজরুল ইসলাম মোটর সাইকেল প্রতীক নিয়ে ১০৫ ভোট পেয়েছেন এবং তার নিকটতম প্রার্থী খলিলুলøাহ ঝড়ু চিংড়ি প্রতীকে ৫৪ ভোট পেয়েছেন। সংরক্ষিত মহিলা সদস্য পদে মাহফুজা আক্তার রুবি দোয়াতকলম মার্কা নিয়ে তালা কেন্দ্রে ৯৬ ভোট পেয়েছেন, তার নিকটতম প্রার্থী রোকেয়া মোসলেম ফুটবল প্রতীক নিয়ে ৬৩ টি ভোট পেয়েছেন।
পিরোজপুর অফিস: সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জোরদারের লক্ষ্যে পিরোজপুরে “জার্নালিজম ফর সুন্দরবন” শীর্ষক এক মতবিনিময় সভা অ ...
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলীমাবাদ ইউনিয়নের মাঝকাজী বাজারে জমি ও বসতবাড়ি জোরপূর্বক দখলের অভিযোগ এনে প্রতিকার চেয়েছেন ভুক্তভোগী পরিবার।শনিবার দুপুরে মেহেন্দিগঞ্জ প্রেসক্ ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি : পর্যাপ্ত সরকারি বরাদ্দ না পাওয়ায় সংস্কারের অভাবে জরার্জীন ভবনে অপর্যাপ্ত বাসস্থান ও শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের ক্যাপিটেশনগ্রান্ডপ্রাপ্ত বরিশালের ...
আনিছ আহমেদ(শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতীতে আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার শালচূড়া এলাকায় প্রতিষ্ঠানের নিজস্ব মালিকানাধী ...
সব মন্তব্য
No Comments