ডেস্ক রিপোর্ট: এ প্রজন্মের কণ্ঠশিল্পী এইচ আর ফারদিন খান। নিয়মিত গান করছেন তিনি। সুহেল খানের কথায় ফারদিন খানের কণ্ঠে প্রায় ৩৫টি গান এরই মধ্যে মুক্তি পেয়েছে। সম্প্রতি তার কথায় ‘আহারে’ শিরোনামের নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন এই গায়ক। গানটিতে সংগীত এবং সুর করেছেন এ এন ফরহাদ। ভিডিওতে মডেল হয়েছেন ফাজিয়া ইসলাম ও নিপুন রাজ। এরই মধ্যে কক্সবাজারের বিভিন্ন লোকেশনে গান-ভিডিও নির্মিত হয়েছে। এস এল কে মিউজিকের ব্যানারে শিগগিরই মিউজিক ভিডিও মুক্তি পাবে।
ফারদিন বলেন, ‘সুহেল খান ভাই এত সুন্দর করে গান লিখেন বরাবরের মতো তার লেখার ভক্ত আমি। আহারে শিরোনামের গানটি আশা করি, দর্শকদের ভালো লাগবে। গানটি গাইতে পেরে আমারও খুব ভালো লাগছে। গানটির মধ্যে নিজের আপনজন হারিয়ে যাওয়ার যে ব্যাথাটা সেটা অনুভব করতে পারবে।’
তিনি আরও বলেন, ‘গানে অসাধারণ গল্প ফুটিয়ে তুলেছেন শিউল বাবু ভাই। অসংখ্য ধন্যবাদ এম এইচ রিজভীকে এবং সোহেল ভাইকে আমাকে এত সুন্দর একটি কাজ উপহার দেওয়ার জন্য। গানটিতে নতুনত্ব পাবেন দর্শক। গানের সম্পূর্ণ শুটিং হয়েছে কক্সবাজার। আলাদা ফ্লেভারে গানটি মানুষের হৃদয় ছুঁয়ে যাবে। আমার গাওয়া বেশ কয়েকটি গানের মধ্যে এই গানটি অন্যতম পছন্দের তাই মন দিয়ে কাজ করার চেষ্টা করেছি।’
ডেস্ক রিপোর্ট: জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই। লিভার-সংক্রান্ত জটিলতায় ভুগে ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দিবাগত রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকাল ...
ডেস্ক রিপোর্ট: ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা। অভিনয় ও সৌন্দর্য দিয়ে মাতিয়ে রেখেছেন বছরের পর বছর। এক সময়ের ব্যস্ত এই নায়িকা এখন অভিনয় থেকে অনেক দূরে। বিরতি দিয়ে মাঝে তিনটি সিনেমা ...
ডেস্ক রিপোর্ট: গত ১১ মে, সোমবার আনুমানিক রাত দশটার দিকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী বাচসাস-এর বর্তমান কার্যনির্বাহী কমিটির দপ্তর সম্পাদক এবং দৈনিক রূপালী বাংলাদেশের বি ...
স্টাফ রিপোর্টার: ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ শীর্ষক পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্রের বিষয়ে মডেল ও অভিনেত্রী জেবা জান্নাত অভিযোগ উত্থাপন করেছেন যে, তিনি একটি একক নাটকে অভিনয়ের উদ্দেশ্যে মৌখিকভাবে চুক্তিবদ্ধ হন ...
সব মন্তব্য
No Comments