অনিক রায়,ফরিদপুর অফিস: ফরিদপুরে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল বক্তব্যের খণ্ডিত প্রকাশ ও ভিন্ন খাতে ব্যবহার হওয়ার প্রতিবাদে এক সংবাদ সম্মেলন করেছেন।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) ফরিদপুর প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ফরিদপুর মেডিকেল কলেজে ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ড্যাব), ফরিদপুর শাখার উদ্যোগে আয়োজিত দোয়া অনুষ্ঠানে সৈয়দ জুলফিকার হোসেন জুয়েলের বক্তব্যের কিছু অংশ বিকৃতভাবে প্রচার হওয়ায় ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল ফরিদপুর প্রেসক্লাবে প্রতিবাদী এ সংবাদ সম্মেলন করেন।
প্রেসক্লাবে জুলফিকার হোসেন জুয়েল সাংবাদিকদের বলেন, "গত ১১ জানুয়ারি ফরিদপুর মেডিকেল কলেজে আয়োজিত দোয়া অনুষ্ঠানে আমি যা বলেছিলাম, তা সম্পূর্ণভাবে প্রচার করা হয়নি বরং বক্তব্যের কিছু খণ্ডিত অংশ তুলে ধরা হয়েছে, যার ফলে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। আমি কখনোই মেডিকেল কলেজ বন্ধ করার কথা বলিনি। আমার বক্তব্যকে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে, যা উদ্দেশ্যপ্রণোদিত।"
সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল সংবাদ সম্মেলনে প্রশ্ন রাখেন, কেন্দ্রীয় ছাত্রদল ফরিদপুর মেডিকেল কলেজে দুই সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেছিলেন ঢাকা থেকে। তাৎক্ষণিক ওই রাতেই ছাত্রদের ব্যানারে একটি মশা মিছিল হয়েছে। সেই মশাল মিছিলে ছাত্রদের ব্যানার হলেও নেতৃত্ব দিয়েছে ছাত্রশিবিরের সাতজন নেতা। এক্ষেত্রে যেখানে রাজনীতি বন্ধই তাহলে মশাল মিছিল করার এখতিয়ার কে দিল?
তিনি আরও বলেন, "ফরিদপুর মেডিকেল কলেজে সুস্থ ও গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে আমি কলেজ কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাই,কলেজে যেনো রাজনীতি উন্মুক্তভাবে পরিচালিত হতে পারে। আমি সাংবাদিকদেরও অনুরোধ করি, বিষয়টি সঠিকভাবে প্রকাশ করতে এবং বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকতে।"
সংবাদ সম্মেলনে ড্যাব ফরিদপুর জেলা শাখার সভাপতি ডাক্তার মুস্তাফিজুর রহমান শামীম এবং জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বক্তব্য রাখেন। এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং ফরিদপুর প্রেসক্লাবের সদস্যরাও উপস্থিত ছিলেন।
পিরোজপুর অফিস: সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জোরদারের লক্ষ্যে পিরোজপুরে “জার্নালিজম ফর সুন্দরবন” শীর্ষক এক মতবিনিময় সভা অ ...
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলীমাবাদ ইউনিয়নের মাঝকাজী বাজারে জমি ও বসতবাড়ি জোরপূর্বক দখলের অভিযোগ এনে প্রতিকার চেয়েছেন ভুক্তভোগী পরিবার।শনিবার দুপুরে মেহেন্দিগঞ্জ প্রেসক্ ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি : পর্যাপ্ত সরকারি বরাদ্দ না পাওয়ায় সংস্কারের অভাবে জরার্জীন ভবনে অপর্যাপ্ত বাসস্থান ও শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের ক্যাপিটেশনগ্রান্ডপ্রাপ্ত বরিশালের ...
আনিছ আহমেদ(শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতীতে আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার শালচূড়া এলাকায় প্রতিষ্ঠানের নিজস্ব মালিকানাধী ...
সব মন্তব্য
No Comments