স্টাফ রিপোটার: মার্কসবাদী তাত্ত্বিক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক কমরেড হায়দার আকবর খান রনোকে শ্রদ্ধা ও ভালোবাসায় চিরবিদায় জানানো হয়েছে। জানাজা শেষে বনানী গোরস্থানে তার বাবা-মায়ের কবরের পাশে সমাহিত করা হয়।
শ্রদ্ধা জানানোর জন্য তাঁর মরদেহ আজ ১৩ মে ২০২৪ সকাল ১০টায় কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আনা হয়। সেখানে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি শুরুতে কাস্তে-হাতুড়ি খরিচ লালপতাকা দিয়ে আবৃত্ত করা হয়। এরপর পার্টির পক্ষ থেকে সভাপতি কমরেড মোহাম্মদ শাহ আলম, সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স, সহকারী সাধারণ সম্পাদক কমরেড মিহির ঘোষ, সাবেক সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম, প্রেসিডিয়াম সদস্য ও কেন্দ্রীয় কমিটির সদস্যরা শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন।
পরে বিভিন্ন জেলা কমিটির নেতৃবৃন্দ ও পার্টির সর্বস্তরের নেতা-কর্মী এবং বিভিন্ন গণসংগঠন ও সাংস্কৃতিক সংগঠন পুষ্পার্ঘ্য নিবেদন করে। শ্রদ্ধা নিবেদন শেষে উদীচী শিল্পীগোষ্ঠীর বন্ধুরা আন্তর্জাতিক সঙ্গীতের মধ্য দিয়ে শেষ বিদায় জানায়।
যথাযথ ভাবগাম্ভীরের মধ্য দিয়ে শোক মিছিল করে কমরেড হায়দার আকবর খান রনোর লাশবাহী যান পার্টি কার্যালয় থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে যাওয়া হয় জাতির শ্রদ্ধা নিবেদনের জন্য।
সেখানে ১১.৩০টায় রাষ্ট্রের পক্ষে ঢাকা জেলা প্রশাসন গার্ড অব অনার প্রদান করে।
কেন্দ্রীয় শহীদ মিনারে আওয়ামী লীগ, বিএনপি, বাম গণতান্ত্রিক জোট, ওয়ার্কার্স পার্টি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বাসদ, বাসদ (মার্কসবাদী), বাসদ ( মাহবুব), জাসদ, বাংলাদেশ জাসদ, ন্যাপ, গণতন্ত্রী পার্টি, ঐক্যন্যাপ, সহ দেশের প্রায় সকল রাজনৈতিক দল ও জোটের নেতৃবৃন্দ, 'জনলোক'সহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শ্রদ্ধা জানান।
এছাড়াও অসংখ্য মানুষ সেখানে উপস্থিত থেকে তাদের প্রিয় নেতা, প্রিয় মানুষ হায়দার আকবর খান রনোর প্রতি বিদায়ী শ্রদ্ধা নিবেদন করে।পরবর্তীতে আন্তর্জাতিক সঙ্গীত গেয়ে তাকে বিদায় জানানো হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় মসজিদে বাদ জোহর নামাজে জানাজা শেষে বনানী গোরস্থানে তার বাবা-মায়ের কবরের পাশে সমাহিত করা হয়।
কমরেড হায়দার আকবর খান রনো তার মৃত্যুর পূর্বে মরণোত্তর চক্ষু দান করে গিয়েছিলেন। ইতোমধ্যে তার ইচ্ছা অনুসারে ২ চোখের কর্নীয়া ২ জন অন্ধ লোকের চোখে প্রতিস্থাপন করা হয়েছে।
উলেখ্য শ্বাসতন্ত্রের সমস্যাজনিত কারণে ঢাকার হেলথ এন্ড হোপ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ১১ মে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মরদেহ রাজধানীর সমরিতা হাসপাতালের মর্গে রাখা হয়।
স্টাফ রিপোর্টার: মার্কিন যুক্তরাষ্ট্রকে সামরিক প্রয়োজনে বন্দর ও বিমানঘাঁটি ব্যবহার করতে দেওয়ার সিদ্ধান্ত বাতিল, GSOMIA ও ACSA চুক্তি স্বাক্ষর না করা এবং মার্কিন বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে শাহবাগে ব ...
ডেস্ক রিপোর্ট: দেশে প্রায় প্রতিদিন খুন, ধর্ষণসহ নৃশংস অপরাধের নিত্যনৈমিত্তিক ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ। আজ বুধবার, ২০ মে ২০২৬ কেন্দ্রীয় কার্যকরী কমিটির এক বিবৃতিতে এ ...
ডেস্ক রিপোর্ট: জুলাই সনদ ও গণভোট নিয়ে স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের বিরুদ্ধে এবং বিএনপি সরকারের গৃহীত ইতিবাচক পদক্ষেপের পক্ষে জনমত গড়তে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি-ঢাকা মহানগ ...
রংপুর অফিস: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ে এক সমাবেশে জামায়াতে ইসলামী প্রসঙ্গে মন্তব্য করেছেন। সমাবেশে তিনি বলেন, জামায়াতে ইসলামী কোনো দিন রাষ্ট্র ক্ষমতায় আসতে পারবে না।সমাবেশে স ...
সব মন্তব্য
No Comments