স্টাফ রিপোর্টার: বৈষম্য বিরোধী আন্দোলনে আহত শিক্ষার্থী-জনতাকে মোট ৮২,৭৪,৭৯৮/- টাকার সেবা প্রদান করা হয়েছে। ডিসেম্বর, ২০২৪ এর মধ্যে বাংলাদেশ সরকারের নিকট বাজেট সাপোর্টে যুক্ত হবে ৭৫০ মিলিয়ন ইউএসডি,যার একটি বিষয় পলিসি পর্যায়ে বাস্তবায়ন এ মন্ত্রণালয় করছে। জুলাই অভ্যুত্থানে নিহত ১০৫ জন শিশুর পরিবারকে অনুন্য ৫০,০০০/- টাকা করে সহায়তা করা হবে। এছারা বিগত আন্দোলনে আহত শিক্ষার্থী-জনতার মধ্যে বিনামূল্যে হুইল চেয়ার ও হিয়ারিং এইড প্রদান করা হবে বলে জানান সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এর উপদেষ্টা শারমীন এস মুরশিদ।
আজ (রবিবার) এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এর সভাকক্ষে বর্তমান সরকারের দু’মাস পুর্তিতে মন্ত্রণালয় দুটির কার্যক্রম সম্পর্কে প্রেস ব্রিফিংএ তিনি এসব কথা বলেন। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এর সচিব নাজমা মোবারেক এসময় উপস্থিত ছিলেন।
উপদেষ্টা বলেন, জুলাই অভ্যুত্থানে আহত ছাত্র-শ্রমিক-জনতার পুনর্বাসন/চিকিৎসার জন্য ৫ মিলিয়ন ইউএস ডলার এর বরাদ্দ প্রদানের বিষয়ে এ মন্ত্রণালয়ের আবেদনটি ইআরডির মাধ্যমে বিশ্বব্যাংকে প্রেরণ করা হয়েছে, যা শীঘ্রই অনুমোদিত হবে মর্মে আশা করা যাচ্ছে। https://mis.bhata.gov.bd/AntiDiscriminationStudentMovement এই URL (Uniform Resource Locator) এর মাধ্যমে আগামী ১৫/১০/২০২৪ হতে ৩১/১০/২০২৪ তারিখের মধ্যে জুলাই অভ্যুত্থানে সকল আহত/নিহত ছাত্র-শমিক-জনতার তথ্যাদি নিজ উদ্যোগে অনলাইনে দাখিল করার বিষয়ে কার্যক্রম চলমান রয়েছে ।
তিনি আরো বলেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এর ১২ টি মানসম্মত ডে কেয়ার সেন্টার করা হয়েছে কর্মজীবী মায়েদের জন্য। সরকারি প্রতিষ্ঠানেও একটি করে ডে কেয়ার কর্ণার থাকবে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন শিশু পরিবারসহ নারী ও শিশুদের সকল আবাসস্থলের নিরাপত্তা ব্যবস্থার ওপর Standard operating Procedure (SOP) তৈরির কাজ চলমান রয়েছে জানান তিনি।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এর সচিব বলেন, গত ২৯ সেপ্টেম্বর ২০২৪ খ্রি. তারিখে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ মনিটরিং কার্যক্রম শক্তিশালীকরণের রূপরেখা প্রণয়ন, বিদ্যমান আইন ও বিধির সংস্কার, বিদ্যমান কমিটিসমূহের সংস্কার, ৬৪টি জেলায় কুইক রেসপন্স টীম গঠন ও তা উপজেলা পর্যায়ে সম্প্রসারন প্রভৃতি বিষয়ে সুপারিশ প্রদানের জন্য অতিরিক্ত সচিব (কার্যক্রম)-কে আহ্বায়ক করে ৭ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।
স্টাফ রিপোর্টার:বিচার বিভাগকে সক্রিয় করে শিশু নির্যাতনসহ সকল অপকর্মের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা সম্ভব বলে মনে করে জাতীয় শিশু কিশোর সংগঠন কেন্দ্রীয় খেলাঘর আসর। সংগঠনটির পক্ষ থেকে দ্রুত সময় ...
ডেস্ক রিপোর্ট: লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত থাকায় দেশের বেশিরভাগ বিভাগে অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে খুলনা, যশোর, স ...
ডেস্ক রিপোর্ট: দেশের ৩৪টি গণমাধ্যমের সম্পাদক যৌথ বিবৃতিতে ‘স্বাধীন ঐক্যবদ্ধ সম্পাদকীয় প্লাটফর্ম’ গঠনের আহ্বান জানিয়েছেন। তাঁরা বলেছেন, জনগণের জানার অধিকারের প্রতি দায়বদ্ধ সম্পাদকীয় প্রতিষ্ঠানই পারে স ...
স্টাফ রিপোর্টার: ঈদুল আজহা শেষে ঘরমুখো মানুষের ফেরার সুবিধার্থে আন্তঃনগর ট্রেনের আসনের টিকিট বিশেষ ব্যবস্থায় অগ্রিম বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। এরই ধারাবাহিকতায় আজ শুক্রবার ২২ মে বিক্রি করা হবে আগাম ...
সব মন্তব্য
No Comments