ফুলতলা, খুলনা প্রতিনিধিঃ ফুলতলায় চাঞ্চল্যকর মুসলিমা হত্যাকান্ডের প্রধান ২ আসামী রিয়াজ খন্দকার ও সোহেল গাজী গতকাল বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় তাদের স্বীকারোক্তিমুলক জবানবন্দি প্রদান করেছে। থানার অফিসার ইনচার্জ ইলিয়াস তালুকদার জানান, গতকাল সন্ধ্যা সাড়ে ৬ টায় বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নয়ন বিশ্বাস এর নিকট আসামীদের স্বীকারোক্তিমুলক জবানবন্দি রেকর্ড করা হয়। উল্লেখ্য, গত ২৫ জানুয়ারী রাত সাড়ে ৮ টায় মুসলিমাকে একটি বাড়িতে ডেকে নিয়ে ধর্ষন করা হয়। পরে, সেখান থেকে নিয়ে রাস্তার পাশের একটি গাছের সাথে গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে শ্বাসরোধ করে হত্যা করে তাকে। মৃত্যু নিশ্চিত হওয়ার পরেও তাকে নিয়ে যাওয়া হয় একটি ঘেরের পাড়ে। সেখানে বটি দিয়ে তার মাথা দ্বিখন্ডিত করে বিবস্ত্র অবস্থায় শরীর ফেলে রাখে ধানক্ষেতে আর মাথা নিয়ে যায় একটি জনমানবহীন নির্মানাধীন বাড়িতে। সেখানে ঘরের বাথরুমে মাটি খুড়ে পুতে রাখে খন্ডিত মস্তক ও ব্যবহৃত ওড়না, বোরকাসহ কাপড় চোপড় এবং মুসলিমার ব্যবহৃত মোবাইল একটি পুকুরে ফেলে দেয়। হত্যাকান্ডের ৩ দিন আগে রিয়াজের সাথে মোবাইলে প্রথম পরিচয় হয় মুসলিমার। পরে হত্যাকান্ডের ছক কষতে গিয়ে সোহেলকে কাজে লাগায় রিয়াজ। র্যাব- ৬ এর চৌকষ অফিসারদের নেতৃত্বে চিরুনী অভিযানের মাধ্যমে সোহেলকে নিজ গ্রাম থেকে এবং রিয়াজকে ফরিদপুর জেলার কানাইপুর এলাকা থেকে গ্রেফতার করে। আসামীরা আরও জানায়, মুসলিমাকে ধর্ষন করার পরে সে তার মোবাইল দিয়ে একটি এসএমএস পাঠালে ধরা পড়ার ভয়ে তারা তাকে খুন করার সিদ্ধান্ত গ্রহণ করে এবং ভারতীয় চ্যানেলে ক্রাইম পেট্রোল দেখে তারা এ ধরনের নৃসংশ হত্যাকান্ডে উদ্বুদ্ধ হয়েছে। গত ২৬ জানুয়ারী নিহতের বোন আকলিমা বাদি হয়ে ফুলতলা থানায় হত্যা মামলা (নং- ১৩) দায়ের করে।
স্টাফ রিপোর্টার : সাংবাদিক, মালিক ও সংবাদপত্র কর্মচারীসহ সকল পক্ষের স্বার্থ রক্ষায় আগামী জুলাই-আগস্ট মাসের মধ্যে একটি যুগোপযোগী গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত ...
স্টাফ রিপোর্টার : একটি ন্যায়ভিত্তিক ও আধুনিক রাষ্ট্র গড়তে স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার সকালে তেজগাঁওয়ের ভূমি ভ ...
স্টাফ রিপোর্টার: চলতি বছর পবিত্র হজ পালনের জন্য এখন পর্যন্ত ১৬৯টি ফ্লাইটে ৬৫ হাজার ৫৯২ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। একই সময়ে হজ পালন করতে গিয়ে ১৮ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। মঙ্গলবার ১ ...
ডেস্ক রিপোর্ট: পবিত্র ঈদুল আজহা ২০২৬ উপলক্ষে দেশের সব ছাপা সংবাদপত্র টানা পাঁচ দিন বন্ধ থাকবে। নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এই ছুটি ঘোষণা করেছে।সোমবার ১৮ মে নোয়াবের সভাপতি মতিউর ...
সব মন্তব্য
No Comments