মোঃ সাইফুল্লাহ, সাভার: ঢাকার সাভারে পূবালী ব্যাংকের (পিএলসি) ২৭৭ তম শাখা উদ্বোধন করা হয়েছে। ২২ শে ফেব্রুয়ারি রবিবার দুপুরে সাভারের শাহীবাগের মিয়াজী প্লাজার দ্বিতীয় তলায় পূবালী ব্যাংকের এই উপশাখার উদ্বোধন হয়। এ সময় উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসির গাজীপুর অঞ্চলের। অঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মোঃ আরিফুর রহমান, সহকারী মহাব্যবস্থাপক মোঃ বিল্লাল হোসেন সেলিম। পূবালী ব্যাংক জয়দেবপুর শাখার ব্যবস্থাপক ও সহকারী মহাব্যবস্থাপক মোঃ আসাদুজ্জামান মজুমদার, মানিকগঞ্জ শাখার সহকারি মহাব্যবস্থাপক মোঃ জসিম উদ্দিন ও পূবালী ব্যাংক ধামরাই উপশাখার ব্যবস্থাপক মোঃ আনোয়ার হোসেন। এ সময় সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক পিএলসি সাভার শাখার ব্যবস্থাপক সেলিম খান। প্রধান অতিথির বক্তব্যে মোঃ আরিফুর রহমান পূবালী ব্যাংকের বিভিন্ন ডিপোজিট ও লোন স্কিম ছাড়াও ব্যাংকের বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়ে আলোচনা করেন। গ্রাহকদের মধ্যে উপস্থিত ছিলেন সাভার পৌর ৭ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোহাম্মদ আব্দুর রহমান, মিয়াজী প্লাজার স্বত্বাধিকারী, ভরসা মার্কেটের সেক্রেটারি মনিরুল ইসলাম মাসুম প্রমূখ। গ্রাহকরা পূবালী ব্যাংক তাদের দোরগোড়ায় সেবা দিতে আশায় সন্তুষ্ট প্রকাশ করেন।
ডেস্ক রিপোর্ট: শিক্ষা ও ফুটবলে শিশু-কিশোরদের অংশগ্রহণ বাড়াতে যৌথভাবে নতুন সামাজিক যোগাযোগমাধ্যম চ্যালেঞ্জ চালু করেছে মেটলাইফ ও গ্লোবাল সিটিজেন।‘ফুটওয়ার্ক ফর ফিউচার্স’ নামের এই উদ্যোগের আওতায় বিশ্বের ...
ডেস্ক রিপোর্ট: দেশের ক্রমবর্ধমান সৌরশক্তি খাতের সম্ভাবনা এবং ব্যবসায়িক কৌশল সম্পর্কে কর্মীদের ধারণা আরও সমৃদ্ধ করতে ‘সোলার বিজনেস স্ট্র্যাটেজিস ইন বাংলাদেশ মার্কেট’ শীর্ষক একটি প্রশিক্ষণ সেশনের আয়োজন ...
স্টাফ রিপোর্টার: কোরবানি ঈদকে সামনে রেখে কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। এবছর ঢাকায় গরুর লবণযুক্ত চামড়ার প্রতি বর্গফুটের দাম গত বছরের তুলনায় ২ টাকা বাড়ানো হয়েছে।এবছর ঢাকায় গরুর প্ ...
স্টাফ রিপোর্টার: কয়েক দফা পেছানোর পর অবশেষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন পেল পদ্মা ব্যারাজ প্রকল্প। প্রথম ধাপে প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৩৩ হাজার ৪৭৪ কোটি ৪৫ লাখ টাকা।ব ...
সব মন্তব্য
No Comments