ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ দীর্ঘ প্রায় ৩ বছর বন্ধ থাকার পর অবশেষে চালু হলো ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার একমাত্র গণগ্রন্থাগারটি। করোনার প্রভাবের পাশাপাশি প্রয়োজনীয় জনবল ও আসবাবপত্রের সংকটের কারণে শিক্ষা, সংস্কৃতির পাদপীঠ নবীনগরের গণগ্রন্থাগারটি দীর্ঘদিন বন্ধ ছিল। সোমবার দুপুরে নবীনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ একরামুল সিদ্দিক উপজেলা পরিষদের সংলগ্ন এলাকায় এই গণগ্রন্থাগারটির উদ্বোধন করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাইফুদ্দিন আনোয়ার, উপজেলা কৃষি কর্মকর্তা জগলুল হায়দার, নবীনগর প্রেসক্লাবের সভাপতি মনির উদ্দিন, উপজেলা মৎস্য অফিসার মোঃ আবুল কাশেম, উপজেলা যুব উন্নয়ন অফিসার মঞ্জুরুল আলম, দূর্নীতি প্রতিরোধ কমিটি নবীনগর শাখার সভাপতি আবুল কালাম খন্দকার, নবীনগর প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহবুব আলম লিটন, মাদকমুক্ত নবীনগরের সভাপতি আবু কাওসার, সংবাদিক গোরাঙ্গ দেবনাথ অপুসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, যুব সমাজের একটি বড় অংশ যখন মোবাইল অনলাইনে বিভিন্ন গেমস খেলা, মাদকসহ নানা অপরাধে জড়িয়ে পড়ছে তাদেরকে পাঠাগারমূখী করতে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা গণগ্রান্থাগারটি পুণরায় চালু করা হয়েছে। দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে গ্রন্থাগারটি চালু হওয়ায় প্রতিষ্ঠানটি অন্ধকার থেকে আলোর মুখ দেখল। এতে করে পাঠক বিমূখ তরুণ সমাজকে বইয়ের প্রতি আগ্রহী করে তোলা যাবে।
উপজেলা নির্বাহী কমকর্তা মোঃ একরামুল সিদ্দিক, উপজেলা প্রশাসনের অর্থায়নে পাঠাগারের জন্য একজন লাইব্রেরীয়ান নিয়োগ দেওয়া হয়েছে। পাঠাগারের যাবতীয় উন্নয়নের প্রচেষ্টা অব্যাহত থাকবে। প্রতিদিন সরকারী নিয়ম অনুযায়ী বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত পাঠাগারটি খোলা থাকবে।
পিরোজপুর অফিস: সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জোরদারের লক্ষ্যে পিরোজপুরে “জার্নালিজম ফর সুন্দরবন” শীর্ষক এক মতবিনিময় সভা অ ...
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলীমাবাদ ইউনিয়নের মাঝকাজী বাজারে জমি ও বসতবাড়ি জোরপূর্বক দখলের অভিযোগ এনে প্রতিকার চেয়েছেন ভুক্তভোগী পরিবার।শনিবার দুপুরে মেহেন্দিগঞ্জ প্রেসক্ ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি : পর্যাপ্ত সরকারি বরাদ্দ না পাওয়ায় সংস্কারের অভাবে জরার্জীন ভবনে অপর্যাপ্ত বাসস্থান ও শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের ক্যাপিটেশনগ্রান্ডপ্রাপ্ত বরিশালের ...
আনিছ আহমেদ(শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতীতে আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার শালচূড়া এলাকায় প্রতিষ্ঠানের নিজস্ব মালিকানাধী ...
সব মন্তব্য
No Comments