ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ শিল্পকলা একাডেমির ছয়টি বিভাগেই ৬ জন পরিচালক নিয়োগ পেয়েছেন। এর মধ্যে ৫ জন আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে যোগদান করেছেন। ০৩ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার বিকেলে একাডেমির মহাপরিচালক ড. সৈয়দ জামিল আহমেদ এর কাছে আনুষ্ঠানিক যোগদান পত্র দিয়েছেন এবং শুভেচ্ছা বিনিময় করেছেন তারা। নিয়োগপ্রাপ্ত ৬ পরিচালকের মধ্যে রয়েছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগে মোস্তফা জামান, নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগে ফয়েজ জহির, সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগে মেহ্জাবীন রহমান, গবেষণা ও প্রকাশনা বিভাগে তানজিম ওয়াহাব, প্রযোজনা বিভাগে আব্দুল হালিম চঞ্চল এবং প্রশিক্ষণ বিভাগে এ.এফ.এম. নুরুর রহমান। গত ৩০ সেপ্টেম্বর ২০২৪ জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারিকৃত প্রজ্ঞাপনে অন্যান্য প্রতিষ্ঠানের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে ২ (দুই) বছর মেয়াদে নিয়োগ প্রদান করা হয়েছে।
পরে পরিচালকগণদের নিয়ে একাডেমির প্রশাসন বিভাগের সাথে সংক্ষিপ্ত সভা করেন মহাপরিচালক। একাডেমির কার্যক্রম গতিশীল করতে সভায় আইন ও প্রবিধানমালা সংশোধন, আর্থিক ও প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করার মাধ্যমে সৃজনশীল কর্মকান্ড জোরদার ও তৃণমূলে সংস্কৃতি চর্চা ছড়িয়ে দেয়ার প্রত্যাশার কথা তুলে ধরেন মহাপরিচালক। এ সময় বার্ষিক কর্মসম্পাদন চুক্তি(এপিএ) এর ক্ষেত্রে সকল বিভাগের করণীয় নিয়ে আলোচনা করেন তিনি। একাডেমির সচিব সালাহউদ্দিন আহাম্মদ এ সময় উপস্থিত ছিলেন।
আগামী ৬ অক্টোবর ২০২৪ সকালে মহাপরিচালক মহোদয়ের উপস্থিতিতে একাডেমির সকল বিভাগের কর্মকর্তা, শিল্পী ও কর্মচারীদের সাথে পরিচালকবৃন্দের পরিচিতিমূলক সভা অনুষ্ঠিত হবে।
ডেস্ক রিপোর্ট: জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই। লিভার-সংক্রান্ত জটিলতায় ভুগে ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দিবাগত রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকাল ...
ডেস্ক রিপোর্ট: ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা। অভিনয় ও সৌন্দর্য দিয়ে মাতিয়ে রেখেছেন বছরের পর বছর। এক সময়ের ব্যস্ত এই নায়িকা এখন অভিনয় থেকে অনেক দূরে। বিরতি দিয়ে মাঝে তিনটি সিনেমা ...
ডেস্ক রিপোর্ট: গত ১১ মে, সোমবার আনুমানিক রাত দশটার দিকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী বাচসাস-এর বর্তমান কার্যনির্বাহী কমিটির দপ্তর সম্পাদক এবং দৈনিক রূপালী বাংলাদেশের বি ...
স্টাফ রিপোর্টার: ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ শীর্ষক পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্রের বিষয়ে মডেল ও অভিনেত্রী জেবা জান্নাত অভিযোগ উত্থাপন করেছেন যে, তিনি একটি একক নাটকে অভিনয়ের উদ্দেশ্যে মৌখিকভাবে চুক্তিবদ্ধ হন ...
সব মন্তব্য
No Comments