পাভেল ইসলাম মিমুল রাজশাহী অফিস :
রাজশাহী মহানগরীর ছোটবনগ্রাম এলাকায় জমি কিনে বিপাকে পড়েছেন রাকিবুল হাসান বাবুল নামের এক ব্যক্তি। জমি ক্রয়ের পর খারিজ খাজনা পরিশোধ করলেও তাকে জমির দখল বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে বিক্রেতা ছোটবনগ্রাম পূর্ব পাড়ার মৃত ওমর আলীর পুত্র মোঃ সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে।
রাকিবুল হাসান বাবুল জানান,রাজশাহী নগরীর ছোটবনগ্রাম মৌজায় জে.এল নং-১৩৩, আর.এস খতিয়ান নং-১৮৪, প্রস্তাবিত খতিয়ান-৬৬৯৪, আর.এস দাগ নং-৭৬২, ভিটা ০২৫০০ একর কাত ০.০২৫০ এর কাতে ০.০১৬৫ একর জায়গা ২০২১ সালে ফেব্রুয়ারি মাসে ছোটবনগ্রাম পূর্ব পাড়ার মৃত ওমর আলীর পুত্র মোঃ সিদ্দিকুর রহমানের নিকট থেকে ক্রয় করেন তিনি।
যার মূল্য ৭ লক্ষ ৮০ হাজার টাকা। যা ২০২১ সালের ২২ ফেব্রুয়ারি রাজশাহীর সদর সাব রেজিস্ট্রি অফিসে বিক্রয় কবলা দলিল সম্পাদন করা হয়। জায়গা ক্রয়ের পর যথারীতি তিনি নাম খারিজসহ খাজনা পরিশোধ করেন। যার খতিয়ান নং-৮৪১৪,হোল্ডিং নং-৮৭৬৯।
রাকিবুল হাসান বাবুলের অভিযোগ,তিনি নাম খারিজ করে খাজনা পরিশোধ করার পরও বিক্রেতা সিদ্দিকুর রহমান তাকে জায়গার সত্ব বুঝিয়ে না দিয়ে নানা তালবাহানা শুরু করেন।
এমনকি ওই জায়গায় গেলে সিদ্দিকুরের শরিকরা বাধা প্রদান এবং ভয়ভীতি প্রদর্শন করেন।এমতাবস্থায় তিনি জমির দখল না পেয়ে দিশেহারা হয়ে পড়েছেন ক্রেতা রাকিবুল হাসান বাবুল।
অভিযোগের বিষয়ে জানতে সিদ্দিকুর রহমানের মুঠোফোনে একাধিকবার ফোন দিলে ফোন বন্ধ পাওয়ায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
রাজু ভূঁইয়া সুনামগঞ্জ প্রতিনিধি : শৃঙ্খলা নিরাপত্তা প্রগতি, পুলিশিং বাড়ী বাড়ী নিরাপদ সমাজ গড়ি, কমিউনিটি পুলিশিং এর মুলমন্ত্র শান্তি শৃঙ্খলা সর্বত্র এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের ধর্মপাশা ...
বরিশাল অফিস: ভোলায় ২০ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারি আটক করেছে কোস্ট গার্ড।শুক্রবার ১৫ মে ২০২৬ বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।তিনি বলেন, ভোলার ...
নারায়নগঞ্জ প্রতিনিধি: সোনারগাঁয়ে ঐতিহ্যবাহী পঙ্খিরাজ নদী পুনঃখনন ও সংরক্ষণের দাবিতে মানববন্ধন করেছে ‘সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি’। শুক্রবার (১৫ মে) সকালে উপজেলার পানাম ...
রাহাদ সুমন ,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় ডিবি ও থানা পুলিশের মাদকবিরোধী পৃথক বিশেষ অভিযানে কাওছার ও মেহেদী হাসান হীরা নামের দুই মাদক কারবারিকে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। ব ...
সব মন্তব্য
No Comments