স্টাফ রিপোটার: আসন্ন উপজেলা নির্বাচনকে ঘিরে নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি আব্দুল্লাহ আল কায়সারের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে সোনারগাঁ উপজেলা যুবলীগের সাবেক সভাপতি গাজী মুজিবুর রহমানকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন ছাত্রলীগ।
বৃহস্পতিবার (১৬ মে) সকালে সোনারগাঁ প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালনকালে তাকে ক্ষমা চাওয়ার জন্য উপজেলা ছাত্রলীগ এ আল্টিমেটাম দেয়।
এর আগে বুধবার রাতে সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগর বাদী হয়ে গাজী মুজিবুর রহমানের বিরুদ্ধে সোনারগাঁ থানায় একটি অভিযোগ করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল ৫টার দিকে পৌরসভা এলাকার উদ্ভবগঞ্জ শহিদুল্লাহ প্লাজার সামনে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মাহফুজুর রহমান কালামের নির্বাচনি উঠান বৈঠকে উপজেলা যুবলীগের সাবেক সভাপতি গাজী মজিবুর এমপি কায়সারকে উদ্দেশ্য করে বলেন, ভোটের বেপারি হইয়েন না, ভোটের বেপারি হয়ে সুবিধা করতে পারবেন না। মানুষ এখন অনেক সচেতন। সাধারণ জনগণ সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে ভুল করে না।
মানববন্ধন কর্মসূচিতে ছাত্রলীগের নেতাকর্মীরা গাজী মুজিবুর রহমানকে এমপি আবদুল্লাহ আল কায়সার ও সোনারগাঁবাসীর কাছে ক্ষমা চাওয়ার ৭২ ঘণ্টার আলটিমেটাম দেন। তা না হলে তাকে আওয়ামী লীগ থেকে বহিষ্কারের জন্য দলের কেন্দ্রীয় বিভিন্ন দপ্তরে অভিযোগ দেবেন বলে হুমকি দেন তারা।
সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের সভাপতি রাশেদুল ইসলাম রাসেলের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন- সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাজি সোহাগ রনি, সোনারগাঁ পৌরসভা আওয়ামী লীগের সভাপতি তৈয়ুবুর রহমান, সোনারগাঁ পৌর আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট ফজলে রাব্বি, নাসরিন সুলতানা ঝরা, মুক্তিযোদ্ধা ওসমান গনি, সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগর, উপজেলা শ্রমিকলীগের সভাপতি আলমগীর হোসেন প্রমুখ। মানববন্ধনে উপজেলা ও পৌরসভার আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
অভিযুক্ত উপজেলা যুবলীগের সাবেক সভাপতি গাজী মুজিবুর রহমান জানান, আমি উঠান বৈঠকে এমপির বিরুদ্ধে কোনো বক্তব্য দেইনি। তবে ইউপি চেয়ারম্যানদের বেপারী বলেছি। আমার বিরুদ্ধে এটি মিথ্যা অভিযোগ।
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, এ ব্যাপারে ছাত্রলীগের পক্ষ থেকে একটি অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
স্টাফ রিপোর্টার: মার্কিন যুক্তরাষ্ট্রকে সামরিক প্রয়োজনে বন্দর ও বিমানঘাঁটি ব্যবহার করতে দেওয়ার সিদ্ধান্ত বাতিল, GSOMIA ও ACSA চুক্তি স্বাক্ষর না করা এবং মার্কিন বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে শাহবাগে ব ...
ডেস্ক রিপোর্ট: দেশে প্রায় প্রতিদিন খুন, ধর্ষণসহ নৃশংস অপরাধের নিত্যনৈমিত্তিক ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ। আজ বুধবার, ২০ মে ২০২৬ কেন্দ্রীয় কার্যকরী কমিটির এক বিবৃতিতে এ ...
ডেস্ক রিপোর্ট: জুলাই সনদ ও গণভোট নিয়ে স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের বিরুদ্ধে এবং বিএনপি সরকারের গৃহীত ইতিবাচক পদক্ষেপের পক্ষে জনমত গড়তে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি-ঢাকা মহানগ ...
রংপুর অফিস: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ে এক সমাবেশে জামায়াতে ইসলামী প্রসঙ্গে মন্তব্য করেছেন। সমাবেশে তিনি বলেন, জামায়াতে ইসলামী কোনো দিন রাষ্ট্র ক্ষমতায় আসতে পারবে না।সমাবেশে স ...
সব মন্তব্য
No Comments