ডেস্ক রিপোর্ট: লিওনেল মেসি পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দিয়েছেন। তারপরও জয় নিয়ে দক্ষিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখলে ব্যর্থ হয়েছে স্বাগতিক আর্জেন্টিনা। বৃহস্পতিবার অনুষ্ঠিত কাতার বিশ্বকাপ ২০২২- বাছাইপর্বের ম্যাচে চিলির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে তারা।
সান্তিয়াগো দেল এস্টেরোতে অনুষ্ঠিত ম্যাচে মেসি আরো তিনটি গোলের সুযোগ সৃস্টি করেছিলেন। কিন্তু তার বাকী সব প্রচেস্টাই রুখে দেন চিলির গোল রক্ষক ক্লদিও ব্রাভো। উল্টো গোল পরিশোধ করে সফরকারী দলটিকে এক পয়েন্ট এনে দেন অ্যালেক্সিস সানচেজ।
এই ড্রয়ে ব্রাজিলের চেয়ে এক পয়েন্টে পিছিয়েই থাকতে হল ২য় স্থানের আর্জেন্টিনাকে। যে দলটির এখনো বিশ্বকাপের সবগুলো আসরে রয়েছে অংশগ্রহনের বিরল রেকর্ড। শুক্রবার রাতে ইকুয়েডরকে আতিথেয়তা দিবে ব্রাজিল।
স্টাফ রিপোর্টার: দীর্ঘ ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে অস্ট্রেলিয়াকে ৮৬ রানে হারিয়েছে টাইগা ...
ডেস্ক রিপোর্টার: সরকার ২০২৬ ফিফা বিশ্বকাপ সম্প্রচারের জন্য বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)-এর মাধ্যমে কয়েকটি অংশীদার প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে সম্প্রচারের ব্যবস্থা করেছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন ...
স্টাফ রিপোর্টার: অ্যাডহক কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালনের পর এবার নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নির্বাচিত হলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। এর মধ্য দিয়ে বিসি ...
স্টাফ রিপোর্টার: ২০২৬ বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে মাঠে নেমে জয় তুলে নিয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। রোববার বাংলাদেশ সময় সকালে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠি ...
সব মন্তব্য
No Comments