ভোলা প্রতিনিধি॥ ভোলার তজুমদ্দিন দুটি চোরাই গরুসহ মো. মাইনুদ্দিন (৩৩) ও মোসলে উদ্দিন (৩৫) নামের দুই যুবককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় গরুর মালিক আব্দুল কাদির বাদী হয়ে ৩ জনকে আসামী করে তজুমদ্দিন থানায় গরু চোরির একটি মামলা করেছেন।
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে দিকে উপজেলার চাঁদপুর ইউনিয়নের পাটওয়ারীর দোকানের পূর্ব পাশে আসামী মাইনুদ্দিন বসতঘরের কাছে গাছের সাথে বাঁধা অবস্থায় গরু দুটি উদ্ধার করা হয়।
পুলিশ এ সময় গরু চোরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে মাইনুদ্দিন ও মোসলে উদ্দিন নামের দুইজনকে আটক করেন।
আটককৃত মাইনুদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মৃত সাইদুল হকের ছেলে ও মোসলে উদ্দিন উপজেলার কাজি কান্দি গ্রামের ৪নং ওয়ার্ডের মৃত রফিজলের ছেলে।
আটককৃত মাইনুদ্দিন বলেন , ১০/১২ দিন আগে মোসলেউদ্দিন ও ইউনুস সিপাহীর কাছ থেকে ৩৯ হাজার টাকায় একটি গরু কিনেছিলেন।
তজুমদ্দিন থানার ওসি তদন্ত রফিকুল ইসলাম বলেন, বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক (এসআই) শামীম সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলা চাঁদপুর ইউনিয়নের পাটওয়ারি দোকানের পূর্ব পাশে মৃত সাইদুল হকের ছেলে মাইনুদ্দিনের বসতঘরের কাছে গাছের সাথে বাঁধা অবস্থায় দুটি গরু উদ্ধার করেন। এ সময় গরু চোরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে মাইনুদ্দিন ও মোসলে উদ্দিন নামের দুইজনকে আটক ক
এ ঘটনায় গরুর মালিক আব্দুল কাদির বাদী হয়ে ৩ জনকে আসামী করে তজুমদ্দিন থানায় একটি মামলা দায়ের করেছেন বলে এই কর্মকর্তা জানান।
বরিশাল অফিস: ভোলায় ২০ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারি আটক করেছে কোস্ট গার্ড।শুক্রবার ১৫ মে ২০২৬ বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।তিনি বলেন, ভোলার ...
নারায়নগঞ্জ প্রতিনিধি: সোনারগাঁয়ে ঐতিহ্যবাহী পঙ্খিরাজ নদী পুনঃখনন ও সংরক্ষণের দাবিতে মানববন্ধন করেছে ‘সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি’। শুক্রবার (১৫ মে) সকালে উপজেলার পানাম ...
রাহাদ সুমন ,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় ডিবি ও থানা পুলিশের মাদকবিরোধী পৃথক বিশেষ অভিযানে কাওছার ও মেহেদী হাসান হীরা নামের দুই মাদক কারবারিকে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। ব ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের গৌরনদীতে নিরীহ ভ্যান চালক মঞ্জু বেপারী (৫০) খুনের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে দ্রুত বিচারের দাবীতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে গ্রামবাসী। শুক্রবার (১৫ মে) সকাল ...
সব মন্তব্য
No Comments