ডেস্ক রিপোর্ট: নারী ওয়ানডে বিশ্বকাপের উত্তেজনাপূর্ণ এক ম্যাচে ইংল্যান্ডের কাছে ৪ উইকেটে হরলো বাংলাদেশ নারী ক্রিকেট দল। মঙ্গলবার (৭ অক্টোবর) দিবাগত রাতে অনুষ্ঠিত ম্যাচে প্রথমে ব্যাট করে বাংলাদেশ ১৭৮ রানে অলআউট হয়। জবাবে ইংল্যান্ড ৪৬.১ ওভারে ৬ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়।
বাংলাদেশের পক্ষে ব্যাটিংয়ে সবচেয়ে সফল ছিলেন নিগার সুলতানা জ্যোতি, ৪৪ রানে ইনিংস খেলেন। এছাড়া লতা ২৭ ও শারমিন আক্তার ২৫ রান করেন। ইংল্যান্ডের ক্যাথরিন স্কিভার ব্রান্ট ৩ উইকেট নিয়ে বাংলাদেশকে চাপে ফেলেন।
জয়ের লক্ষ্যে নেমে শুরুতে চাপে পড়লেও অভিজ্ঞ হিথার নাইট ৭৯ রান তুলে ইংল্যান্ডের জয়ের পথ সুগম করেন। তাঁকে সঙ্গ দেন ন্যাট সিভার, যিনি ৩৮ রান করেন।
ডেস্ক রিপোর্ট: দারিদ্র্যের সঙ্গে প্রতিদিন লড়াই করেও স্বপ্ন দেখা থামায়নি কিশোরী আলেয়া খাতুন। নাটোরের লালপুর উপজেলার প্রত্যন্ত গ্রাম জোতদৈবকির কৃষক পরিবারের এই মেয়ে এখন জেলার নারী ফুটবলের নতুন বিস্ময়। ‘ ...
স্টাফ রিপোর্টার: নাহিদ রানার আগুনঝরা বোলিংয়ে ঘরের মাঠে প্রথমবারের মতো পাকিস্তানকে টেস্টে হারিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে সফরকারীদের ১০৪ রান ...
ডেস্ক রিপোর্ট: ব্রাজিল জাতীয় ফুটবল দলের ২০২৬ ফিফা বিশ্বকাপের ৫৫ সদস্যের প্রাথমিক স্কোয়াডে ফিরেছেন তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র। ব্রাজিলের খ্যাতনামা সংবাদমাধ্যম গ্লোবো স্পোর্টস ও সাংবাদিক ডিয়োগো দান্তা ...
ডেস্ক রিপোর্ট: আসন্ন ফুটবল বিশ্বকাপের প্রাথমিক দল জমা দেওয়ার সময়সীমা শেষ হওয়ার আগেই ৫৫ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। এ তালিকা থেকে পরে ২৬ জনের চূড়ান্ত দল বেছ ...
সব মন্তব্য
No Comments