ডেস্ক রিপোর্ট: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশের প্রথম ‘নারী মুক্তিযোদ্ধা’ দলের মহাসচিবের এমন দাবিতে নানা মহলে আলোচনা-সমালোচনা ও প্রশ্ন উঠে। খালেদা জিয়া কি সত্যি নারী মুক্তিযোদ্ধা ?
বৃহস্পতিবার ঠাকুরগাঁও পাবলিক ক্লাব মাঠে আয়োজিত সমাবেশ এ সমালোচনার জবাব দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, খালেদা জিয়া কে? কেনো আমরা তার জন্য আজকে আন্দোলন করছি? সারাদেশের মানুষ কেনো তার পথ চেয়ে আছে, কেনো উত্তাল হয়ে ঘুরছে?
কারণ, তিনি সেই নেত্রী ১৯৭১ সালে যখন প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা করলেন তখন তিনি (খালেদা জিয়া) ক্যান্টারমেন্টের একটা বাসায় শিশু দুই পুত্র তারেক রহমান ও আরাফাত রহমান খোকোকে নিয়ে থাকতেন।
ওই সময় সেনারা চলে এসেছিলো অষ্টম বেঙ্গল রেজিমেন্টের। এসে বলেছেন, পাকিস্তানী সেনা নায়করা বলেছেন, আমাদের অস্ত্র সমর্পণ করতে। আমরা অস্ত্র সমর্পণ করবো কিনা? তিনি (খালেদা জিয়া) সেদিন বলেছিলেন, তোমাদের অধিনায়ক মেজর জিয়ার নির্দেশ ছাড়া তোমরা কোনো অস্ত্র সমার্পণ করবে না। সে দিন থেকে যুদ্ধ শুরু হয়েছিলো।
মির্জা ফখরুল বলেন, আমি যখন তাকে নারী মুক্তিযোদ্ধা বললাম তখন আওয়ামী লীগের নেতাদের মন খারাপ। বকাবকি শুরু করলো। এমন কি একজন নামকরা মুক্তিযোদ্ধা তিনিও বললেন, হাই আল্লাহ খালেদা জিয়াও মুক্তিযোদ্ধা? অবশ্যই মুক্তিযোদ্ধা।
তিনি (খালেদা জিয়া) সেই দিন সেনাবাহিনীকে না বলার মধ্য দিয়ে এবং শিশু সন্তানদের নিয়ে চট্টগ্রাম থেকে ঢাকা এসে আত্মীয়র বাসায় থেকে গ্রেফতার হয়েছিলেন। ১৬ ডিসেম্বর পর্যন্ত কারাগারে ছিলেন। তিনি মুক্তিযোদ্ধা হবেন না তো কে মুক্তিযোদ্ধা হবেন? যারা পাকিস্তানের কাছে আত্মসমাপর্ণ করে ভারতে পালিয়ে গিয়েছিলো তারা মুক্তিযোদ্ধা হবেন?-আমাদের সময়.কম
স্টাফ রিপোর্টার: রাজনীতির নামে কেউ অরাজকতা সৃষ্টি করতে চাইলে সরকার ও জনগণ তা মেনে নেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের রাজনীতি এখন সংঘাতের নয়, বরং উন্নয়ন, পুনর্গ ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান সরকারকে গণভোটের রায় বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, জনগণের মতামত ও অধিকারকে গুরুত্ব দিয়ে সুশাসন ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বাংলাদেশের ভাষা, ধর্ম, লিঙ্গ ও জাতিসত্তার বৈচিত্র্যকে বিভাজনের হাতিয়ার নয়, বরং জাতীয় সম্পদে রূপান্তর করতে হবে। তিনি বলেন, ‘৫৬ ...
ডেস্ক রিপোর্ট: ১৬ মে ’ঐতিহাসিক ফারাক্কা দিবস’ উপলক্ষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিম্নোক্ত বাণী দিয়েছেন:-বাণী”১৬ মে ’ফারাক্কা দিবস’ আমাদের জাতীয় আন্দোলনের এক ঐতিহাসিক ও তাৎপর্যময় দিন। আ ...
সব মন্তব্য
No Comments