যশোর অফিস : দেশে পৌঁছেছে ভারতীয় রেলওয়ের ‘অক্সিজেন এক্সপ্রেস’। ভারতের প্রেস ইনফরমেশন ব্যুরো জানায়, প্রতিবেশী কোনো রাষ্ট্রে এটাই অক্সিজেন এক্সপ্রেসের প্রথম কোনো যাত্রা।
বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশের বেনাপোল স্থলবন্দরে ২০০ টন তরল মেডিকেল অক্সিজেন (এলএমও) পরিবহনের জন্য ভারতের দক্ষিণ-পূর্ব রেলওয়ের অধীনস্থ চক্রদহরপুরের টাটায় একটি ইনডেন্ট স্থাপন করা হয়।শনিবার সকাল ৯টা ২৫ মিনিটের দিকে ১০টি কনটেইনারে এই তরল অক্সিজেন ভরার কাজ শেষ হয়। এর পর রওনা দেয় বাংলাদেশের উদ্দেশে।
চলতি বছরের ২৪ এপ্রিল দেশটির বিভিন্ন রাজ্যে তরল অক্সিজেন সরবরাহের জন্য ভারতীয় রেলওয়ে অক্সিজেন এক্সপ্রেস সেবাটি চালু করে। ইতোমধ্যে ৪৮০টি যাত্রার মাধ্যমে এই অক্সিজেন এক্সপ্রেস ভারতের ১৫টি রাজ্যে ৩৫ হাজার মেট্রিকটনের বেশি অক্সিজেন পরিবহন করেছে।
কনটেইনার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের (কনকর) এজেন্সি পার্টনার টিসিআই বাংলাদেশ লিমিটেড এবং তার সহযোগী প্রতিষ্ঠান এম এম ইন্টারন্যাশনাল, বাংলাদেশে এই ক্রিটিকাল শিপমেন্টটি বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে ডেলিভারি কার্যক্রম পরিচালনা করে।
ভারত বাংলাদেশ চেম্বার অফ কর্মাসের পরিচালক মতিয়ার রহমান জানান, এই সর্বপ্রথম করোনকালীন সময়ে রেলওয়েতে ১০টি কনটেইনারে ২০০ টন অক্সিজেন নিয়ে শনিবার রাত ৯ টা ২৫ মিনিটে ট্রেনটি বেনাপোল রেলস্টেশনে এসে পৌঁছায়। সকল আনুষ্ঠানিকতা শেষে রাত সাড়ে ১২টায় সিরাজগঞ্জের ডিপোর উদ্দেশে ছেড়ে যায় ট্রেনটি। এরপর সকাল ১০টার দিকে ট্রেনটি সিরাজগঞ্জের ডিপোতে পৌঁছায়।
আন্তর্জাতিক ডেস্ক: ওমানের আল মিলিদ্দা শহরে প্রাইভেট কারের এসির গ্যাস বিস্ফোরণে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার একই পরিবারের চার ভাইয়ের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার ১২ মে বিকেলে পার্কিংয়ে গাড়িটি চালু অবস্থায় এই ম ...
স্টাফ রিপোর্টার: লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় আরও দুই বাংলাদেশি নিহত হওয়ার আশঙ্কার কথা জানিয়েছে বৈরুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। মঙ্গলবার (১২ মে) দূতাবাসের এক কর্মকর্তা গণমাধ্যমকে বিষয় ...
ডেস্ক রিপোর্ট: লেবাননের বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় দুই বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। সোমবার, ১১ মে এই হামলায় তাদের সঙ্গে এক সিরীয় নাগরিকও প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছেন দক্ষিণ লেবাননে অবস্থানরত সংবা ...
স্টাফ রিপোর্টার: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছেছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির ...
সব মন্তব্য
No Comments