স্টাফ রিপোর্টার: ইংরেজি নববর্ষ উপলক্ষে প্রথমদিনে রাজধানী ঢাকার শনিআখড়ায় সেফ এইড জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোগে ৫ শতাধিক নিম্ন আয়ের রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকে দিনব্যাপী হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক সারওয়ার আরিফ উদ্দিনের তত্বাবধানে এ বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়।
এ সময় মা ও শিশু বিশেষজ্ঞ , মেডিসিন ও ডায়াবেটিস বিশেষজ্ঞসহ বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগীদের এসব চিকিৎসা সেবা প্রদান করেন।
হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক সারওয়ার আরিফ উদ্দিন জানান, ইংরেজি নববর্ষ ও হাসপাতালের ১৮ বছর পূর্তি উপলক্ষ্যে এলাকার নিম্ন আয়ের রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে এ বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ কর্মসূচি আয়োজন করা হয়েছে। আমরা এ কর্মসূচির মাধ্যমে নিম্ন আয়ের রোগীদের মধ্যে এ সেবা প্রদান করব। ভবিষ্যতে এ ধরনের সেবা মূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে।
চিকিৎসা সেবা নিতে আসা রোগীরা বলেন, বছরের প্রথম দিন এ ধরনের চিকিৎসা সেবা গ্রহণ করে আমরা অত্যন্ত আনন্দিত। অর্থের অভাবে আমরা চিকিৎসা সেবা থেকে অনেক সময় বঞ্চিত হই। ভবিষ্যতে এমন কর্মসূচি অব্যাহত থাকবে বলে আমরা আশাবাদী।
এ সময় উপস্থিত ডাক্তার মো: রুহুল আমিন গাজী এমবিবিএস, সিএমইউ(আল্ট্রা), পিজিটি(মেডিসিন), ডাক্তার জামিনুর রহমান এমবিবিএস, সিএমইউ(আল্ট্রা), ডাক্তার আয়েশা সিদ্দীকা এমবিবিএস,সিএমইউ (আল্ট্রা),পিজিটি(গাইনি ও অবস), প্রধান হিসাব রক্ষক তৌহিদুল ইসলাম ডালিম, ম্যানেজার সাইফুল ইসলাম ও মো: রাসেল হাওলাদার প্রমূখ।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নিওনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিটে (এনআইসিইউ) একসঙ্গে জন্ম নেওয়া পাঁচ প্রিম্যাচিউর ও স্বল্প ওজনের শিশুকে সফল চিকিৎসা শেষে সুস্থভাবে পরিবারের কাছে ...
ডেস্ক রিপোর্ট: স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ হাজার ৩৬৩। এসময় ১৫৫ জন নিশ্চিত হাম রোগী হাসপাতালে ভর্তি হ ...
ডেস্ক রিপোর্ট: স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী গতকাল মঙ্গলবার সকাল আটটা থেকে আজ বুধবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ হাজার ৪৮৯ জন এবং নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১ ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের সরকারের জাতীয় টিকাদান কর্মসূচির (ইপিআই) চলমান কার্যক্রমকে আরও বেশি বেগবান, গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে চীনের শীর্ষস্থানীয় টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান সিনোভ্যাক বায়োটেক লিমি ...
সব মন্তব্য
No Comments