বরিশাল অফিস: আমীরে হিযবুল্লাহ ছারছীনা শরীফের পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা মুফতি শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন (মা.জি.আ.) বলেছেন- মহান আল্লাহ তাআলা তাঁর বান্দার প্রতি অত্যন্ত দয়া ও ক্ষমাশীল। তিনি নিজ অনুগ্রহে সেই সব বান্দাকে সঠিক পথ দেখাবেন ; যারা সঠিক পথ পাওয়ার জন্য চেষ্টা করে। আর সঠিক পথ পেতে হলে আমাদেরকে সর্বদা নেক আমল করতে হবে। যুগে যুগে নবী-রাসূলগণ এই পৃথিবীতে এসে পথহারা মানুষকে সঠিক পথের দিশা দিয়েছেন। আমাদের প্রিয়নবী হযরত মুহাম্মদ (সাঃ) আখেরী নবী ও রাসূল হিসেবে পৃথিবীতে এসেছিলেন। তাঁর ওফাতের পর সাহবায়ে কেরাম (রাঃ), তাবেয়ীন, তাবে তাবেয়ীনগণ এই পৃথিবীতে মুসলমানদেরকে সঠিক পথে পরিচালিত হবার জন্য দিক নির্দেশনা ও তাকীদ প্রদান করেছেন। আজ তাদের অবর্তমানে এদেশে হক্কানী আওলিয়ায়ে কেরামগণ তথা পীর-মাশায়েখগণ ও ওলামায়ে কেরামগণ পথভ্রষ্ট ব্যাক্তিদেরকে সঠিক পথের দাওয়াত দিয়ে যাচ্ছেন। তাদের অক্লান্ত পরিশ্রমের বদৌলতে একজন মানুষকে সঠিক পথে নিয়ে আসতে সক্ষম হন। আর পথভ্রষ্ট ব্যাক্তি সঠিক পথে আসলে মহান আল্লাহ তায়ালা রাজি-খুশি হয়ে যান।
আজ ছারছীনা দরবার শরীফের মরহুম পীর ছাহেব কেবলাদের ঈছালে ছওয়াব মাহফিলের ২য় দিন বাদ জুময়া আগত মেহমানদের উদ্দেশ্যে একথা বলেন।
মাহফিলে গুরুত্বপূর্ণ আলোচনা করেন- বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর নাজেমে আ’লা ও বাংলাদেশ দীনিয়া মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান আলহাজ্ব ড. সৈয়দ মুহাঃ শরাফত আলী, ছারছীনা দারুচ্ছুন্নাত জামেয়া-এ-নেছারিয়া দীনিয়ার মুহাদ্দিস মাওলানা মোঃ সিরাজুম মুনীর তাওহীদ, মাওলানা মুহিব্বুল্লাহ আল মাহমুদ, মাওলানা আ. জ. ম. ওবায়দুল্লাহ, মুফতী মাওলানা মোঃ হায়দার হুসাইন প্রমূখ।
আগামীকাল তিনদিনব্যাপী মাহফিলের শেষ দিন। এদিন বাদ এশা তিনদিনব্যাপী মাহফিলের আখেরী মুনাজাত হবে ইনশাআল্লাহ।
স্টাফ রিপোর্টার: আসন্ন পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে নিরাপদ ও নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিত করতে ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধের সুপারিশ জানানো হয়েছে। বুধবার (২০ মে) দুপুর ১ টায় রাজধানীর শ্যামলীত ...
স্টাফ রিপোর্টার: অন্তর্বর্তী সরকারের সময় স্বাস্থ্য মন্ত্রণালয়কে লেখা অন্তত পাঁচটি চিঠিতে সম্ভাব্য টিকা-সংকটের কথা বলে সতর্ক করেছিল ইউনিসেফ। একইসঙ্গে ১০টি বৈঠকেও সরকারের কর্মকর্তাদের কাছে বিষয়টি তুলে ...
স্টাফ রিপোর্টার: লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক। এর প্রভাবে দেশের উ ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যম কমিশন সংক্রান্ত এ পর্যন্ত সম্পন্ন হওয়া সকল আলোচনা, সুপারিশ ও ডকুমেন্ট ভবিষ্যৎ কার্যক্রমের গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচ ...
সব মন্তব্য
No Comments