ফরিদপুর জেলা প্রতিনিধি: ফরিদপুর প্রেসক্লাবের বার্ষিক নির্বাচন (২০২২-২৩) সম্পন্ন হয়েছে। এতে স্থানীয় দৈনিক ভোরের রানার পত্রিকার সম্পাদক মো. হাবিবুর রহমান হাবিব সভাপতি ও দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার প্রতিনিধি কামরুজ্জামান সোহেল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। বুধবার (২৮ ডিসেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলে ভোটগ্রহণ।
এতে সভাপতি পদে ৫৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. হাবিবুর রহমান হাবিব। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী স্থানীয় দৈনিক নাগরিক বার্তার সম্পাদক কবিরুল ইসলাম সিদ্দিকী পেয়েছেন ৩৮ ভোট।
সহ-সভাপতি পদে ৫৩ ভোট পেয়ে নির্বাচিত হন এনটিভির প্রতিনিধি সঞ্জিব দাস, ৫১ ভোট পেয়ে দৈনিক বাংলাদেশ সময়ের প্রতিনিধি মঞ্জুয়ারা স্বপ্না ও ৪৪ ভোট পেয়ে ফোকাস বাংলার প্রতিনিধি মাহাবুব হোসেন পিয়াল বিজয়ী হন।
সাধারণ সম্পাদক পদে ৩২ ভোট পেয়ে নির্বাচিত হন দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি কামরুজ্জামান সোহেল। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী দৈনিক ভোরের কাগজের প্রতিনিধি ও সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান খোকন ২৮ ভোট পান।
সহ-সাধারণ সম্পাদক পদে ৫১ ভোট পেয়ে নির্বাচিত হন দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি তরিকুল ইসলাম হিমেল, অর্থ সম্পাদক পদে ৪৯ ভোট পেয়ে নির্বাচিত হন চ্যানেল আই’র শাহাদাত হোসেন তিতু।
দপ্তর সম্পাদক দৈনিক ইনকিলাবের আনোয়ার জাহিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আনন্দ টিভির এস,এম মনিরুজ্জামান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে স্থানীয় সাপ্তাহিক কানাইপুর বার্তার সম্পাদক মো. জাহিদুল ইসলাম, তথ্য প্রযুক্তি ও পাঠাগার সম্পাদক পদে স্থানীয় দৈনিক আজকের সারাদেশ পত্রিকার মুইজ্জুর রহমান রবি ও ক্রীড়া সম্পাদক পদে স্থানীয় দৈনিক বাঙ্গালী সময় পত্রিকার শ্রাবণ হাসান নির্বাচিত হন।
এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে স্থানীয় দৈনিক ফরিদপুর বার্তা পত্রিকার এস,এম রাইসুল ইসলাম রুবেল, দৈনিক ইত্তেফাকের জুবায়ের জাকির, দৈনিক দিনকালের নুরুল ইসলাম আনজু, এশিয়ান টিভির মো. সিরাজুল ইসলাম, স্থানীয় দৈনিক বাঙ্গালী সময় পত্রিকার সম্পাদক সেলিম মোল্লা ও অনলাইন নিউজ পোর্টাল বৈশাখ নিউজ ডট কমকের সম্পাদক রুহুল আমিন নির্বাচিত হয়েছেন।
পিরোজপুর অফিস: সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জোরদারের লক্ষ্যে পিরোজপুরে “জার্নালিজম ফর সুন্দরবন” শীর্ষক এক মতবিনিময় সভা অ ...
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলীমাবাদ ইউনিয়নের মাঝকাজী বাজারে জমি ও বসতবাড়ি জোরপূর্বক দখলের অভিযোগ এনে প্রতিকার চেয়েছেন ভুক্তভোগী পরিবার।শনিবার দুপুরে মেহেন্দিগঞ্জ প্রেসক্ ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি : পর্যাপ্ত সরকারি বরাদ্দ না পাওয়ায় সংস্কারের অভাবে জরার্জীন ভবনে অপর্যাপ্ত বাসস্থান ও শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের ক্যাপিটেশনগ্রান্ডপ্রাপ্ত বরিশালের ...
আনিছ আহমেদ(শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতীতে আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার শালচূড়া এলাকায় প্রতিষ্ঠানের নিজস্ব মালিকানাধী ...
সব মন্তব্য
No Comments